
মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় উত্তর পানপট্রি এলাকায় ৪ একর জমি চাষাবাদ করতে দিচ্ছে না প্রতিপক্ষরা। উপজেলার পানপট্টি নিবাসী মোসা: ফেরদৌস বেগম বাদী হয়ে একই এলাকার মো: তাইজুল ইসলাম (২৮) ও খোকন চৌকিদার (৬০) সহ ৪ জনের বিরুদ্ধে গলাচিপা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। এ ব্যাপারে থানা পুলিশ ঘটনাস্থল গেলে আসামীরা পালিয়ে যায় এবং জমি চাষাবাদ করার জন্য নির্দেশ দেয়। আসামীদের বিরুদ্ধে থানায় একটি জিডিও আছে।
জানা গেছে, গলাচিপার পানপট্টি এলাকার ২নং ওয়ার্ডের সতিরাম গ্রামের মো : জাকির হোসেন স্ত্রী মো: ফেরদৌস বেগমের সাথে একই এলাকার মো: হাবিব চৌকিদারের পুত্র মো: তাইজুল ইসলামের সাথে দুই বছর ধরে বিরোধ চলছিল। । তফসিল সম্পত্তির পরিমান মৌজা উত্তর পানপট্টি, জে এল নং ১২২, খতিয়ান নং – ৮১০, দাগ নং ১৪১২,১৩৬৫,১৩৭৭। অভিযোগ সূত্রে জানা যায়, বাদীর তার পিতার ও কবলা সূত্রে মোট ৪ একর জমি রয়েছে। ২৭আগস্ট জমি চাষাবাদ করতে গেলে তার প্রতিপক্ষরা বাধা দেয় ও ভয় ভীতি দেখায়। ফলে ৪একর জমি দুই বছর ধরে চাষাবাদ করতে পারতেছি না। এ জমি চাষা বাদ করতে না পারলে লোকসান গুনতে হবে। স্থানীয় সার্ভেয়ার ইদ্রিস সিকদার জানান, বাদীর জমি আসামীরা অহেতুক ঝামেলা করে।
এ ব্যাপারে তাইজুল ইসলাম জানান, আমি ১২কড়া সম্পত্তি পাব, তা আমারে বুঝাই দিলেই হয়, আমি অন্য কোন জমি চাষাবাদে নিষেধ করি নাই।
এ ব্যাপারে পানপট্টি ইউনিয়নের চেয়ারমান মাসুদ রানা জানান, এ জমি নিয়ে একাধিক বার সালিস বৈঠকে বসা হয়েছে। হয়তো ২/৩কড়া জমি পেতে পারে। আসামীরা কোন ধরনের সমঝোতার কথা মানছেন না। এরা ভারী দুষ্ট প্রকৃতি। এ অভিযোগে আমাকে স্বাক্ষী মানা হয়েছে।
এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম জানান, অভিযোগ পেয়েছি , পুলিশ পাঠিয়েছি। সমঝোতা না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply