1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বিডি ক্লিন ও পৌর প্রশাসনের উদ্যোগে খাল পরিস্কার অভিযান-গাজীপুর সংবাদ 

সুবর্ণ ব্লাড ফাউন্ডেশনের কমিটি গঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১২ টাইম ভিউ

আহসান হাবীব স্টাফ রিপোর্টার

নোয়াখালী সুবর্ণচর উপজেলার জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন “সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন” এর কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্ঠামণ্ডলীর অনুমতিক্রমে ও সদস্যদের মতামতের ভিত্তিতে উক্ত কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত কমিটির সভাপতি মো. আবুল হোসাইন, সিনিয়র সভাপতি সফিকুল ইসলাম পলাশ, সহ-সভাপতি আজাহার উদ্দিন হৃদয়, সাধারণ সম্পাদক মো. নাসির হোসাইন, সিনিয়র সহ-সম্পাদক দুরন্ত দেবনাথ, সাংগঠনিক সম্পাদক হৃদয় চন্দ্র শীল, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন সাইমুন, অর্থ সম্পাদক ইয়াছিন আরাফাত রাব্বি, প্রচার সম্পাদক ইমরান আনন্দ, ধর্ম সম্পাদক হাছান আহাম্মদসহ ৪৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষনার পর নব নির্বাচিত সভাপতি মোঃ আবুল হোসেন তার শুভেচ্ছা ভাষনে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে, মানবতার সেবার কাজে দায়িত্বপ্রাপ্ত সবার যোগ্যতা যেন আরো বৃদ্ধি করেন আল্লাহর কাছে সে প্রার্থনা করেন। সুবর্ণ ব্লার্ড ফাউন্ডেশনের কাজকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার সহযোগীতার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন (SBF) ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটিতে আমাকে সভাপতির দায়িত্ব দেয়ার জন্য সংগঠনের সম্মানিত পরামর্শক এবং উপদেষ্টা কমিটিকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।২০১৭ সালে অল্পসংখ্যক স্বেচ্ছাসবী নিয়ে আমরা আমাদের সংগঠনের কার্যক্রম শুরু করি। এখন পর্যন্ত আমরা দেশব্যাপী ৩ হা্জার ৪৩৫ ব্যাগ রক্ত দান করেছি। সংগঠনটি নিরলস আর নিঃস্বার্থভাবে যারা কাজ করে আসছে। এখন আমাদের কার্যক্রমের সাথে বিভিন্ন কারণে-অকারণে জড়িত নেই, তাদের প্রতিও আমি অত্যন্ত সম্মান আর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দিন আমিন।

তিনি আরো বলেন, দানের পাশাপাশি আমরা স্বেচ্ছায় রক্তদান, শীতবস্ত্র বিতরণ, যেকোনো দুর্যোগে তাৎক্ষণিক মোকাবেলা, রমজানে এতিমদের সাথে ইফতার আয়োজন, ত্রাণসামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করি। কমিটির নবনির্বাচিত সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন প্রকাশ করছি। আগামী এক বছরকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে নিরলসভাবে স্বেচ্ছাসবী হিসেবে কাজ করতে পারি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com