1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকের কৃতি সন্তান ডা. জাহিদ মিয়া ওসমানী মেডিকেলে সহকারী সার্জন পদে নিয়োগ-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন আমিরুল ইসলাম-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভায় পৌর ভূমি অফিস স্থাপনের দাবি জানিয়ে ভূমিমন্ত্রীকে সংসদ সদস্য মিলনের চিঠি-গাজীপুর সংবাদ  ওসমানী মেডিকেল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন ছাতকের রামিসা তাবাসসুম-গাজীপুর সংবাদ  মুন্সীগঞ্জ মোল্লাকান্দিতে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলিতে নিহত ১-গাজীপুর সংবাদ  প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: ইউএনও-গাজীপুর সংবাদ  খামারিদের সমস্যা সমাধানে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এমপি সালাহউদ্দিন আইয়ুবীর-গাজীপুর সংবাদ  গজারিয়ায় সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু-গাজীপুর সংবাদ  শ্রীপুরে বন রক্ষার দায়িত্বে থাকা বিট অফিসের বিরুদ্ধেই বনভূমি দখল ও অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  ছাতকে প্রবাসীর বাড়ির শতাধিক গাছ কাটার অভিযোগ, অভিযুক্তদের পাল্টা বক্তব্য।-গাজীপুর সংবাদ 

গলাচিপায় বজ্রপাতে কৃষকের তিনটি গরু মারা গেছে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১২ টাইম ভিউ

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে এক দরিদ্র কৃষকের তিনটি গরু মারা গেছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে বজ্র সহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় ভোর ৫ টার দিকে গোয়ালঘরে থাকা ৩টি গরু মারা যায় কৃষক মজিবরের। ঘটনাটি ঘটেছে গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নলুয়াবাগীর বাদুরা গ্রামে।

দরিদ্র কৃষক মজিবার খান জানান, গরুগুলো গোয়ালঘরে বাঁধা ছিল। ভোররাত ৫ টার দিকে বজ্রপাতের কারণে গরুগুলো মারা গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন জানান, ঘটনা শুনে খোঁজ নিয়েছি। উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে জানিয়েছি। দেখি পরবর্তীতে উনার জন্য কিছু করা যায় কিনা।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সজল দাস বলেন, খবর পেয়েছি। অফিস থেকে লোক পাঠিয়ে খোঁজ নিচ্ছি। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com