1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

দুমকিতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে ৫ দিনের আল্টিমেট!-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৮ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

পটুয়াখালীতে ঘটনার সাথে সংশ্লিষ্ট না থাকার পরও ষড়যন্ত্র মুলক আসামি করে মামলায় জরানো হয়েছে পটুয়াখালী দুমকি’র দৈনিক বাংলাদেশ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেনকে।

বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারের স্ত্রী মোসাঃ রেহেনা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বাদী রেহেনা বেগম বগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাচান মাহমুদের মা। জানাগেছে, গত ৬’আগস্ট আব্দুল মোতালেব হাওলাদারের স্ত্রী মোসম্মৎ রেহেনা বেগম তার বসতঘর ভাংচুর ও লুটপাট হয়েছে মর্মে পটুয়াখালী বিজ্ঞ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনালে দ্রত বিচার আইনে একটি মামলা দায়ের করেন যার মামলা নং (৯৮/২০২৪). বর্তমান মামলাটি (পি.বি.আই) তদন্তাধীন রয়েছে।এর আগে হাচানের অবৈধ ইটভাটা নিয়ে পরপর দুটি সংবাদ প্রকাশিত হয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়। সংবাদ প্রকাশের জের ধরেই সাংবাদিক দেলোয়ার হোসেনকে ষড়যন্ত্রমুলক ভাবে মামলায় আসামি করা হয়েছে। উল্লেখ বাদীর স্বামী আব্দুল মোতালেব হাওলাদার দ্বিতীয় এরশাদ শিকদার নামে খ্যাতি অর্জন করেছেন। আব্দুল মোতালেব হাওলাদার ও হাচান মাহমুদ, বাবা ছেলে দু’জনে সাধারন মানুষের আতংক। বৈষম্য বিরোধী আন্দোলনে বহু ছাত্র জনতাকে মারধর ও কুপিয়ে আহত সহ মানুষের ঘরবাড়ি ভাংচুর লুটপাট করছে বলে একাধিক অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ১৩’ সেপ্টেম্বর শুক্রবার সকালে দুমকির প্রেসক্লাবে সাংবাদিকদের এক আলোচনা সভায় এ ষড়যন্ত্র মুলক মামলায় আসামি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

প্রেসক্লাব দুমকির সভাপতি মোঃ হারুন অর রশীদ’র সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারন সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি  মোঃ সাইফুল ইসলাম,  সাংবাদিক নেতা প্রকৌশলী মোঃ কামাল হোসেন,  দৈনিক কালবেলা প্রতিনিধি মোঃ রাজিবুল ইসলাম রন্টি বক্তব্য রাখেন। তারা বলেন, আগামী ৫ দিনের মধ্যে এই মিথ্যা মামলা থেকে সিনিয়র সাংবাদিক  মোঃ দেলোয়ার হোসেনকে অব্যাহতি না দিলে পরবর্তীতে কঠোর কর্মসূচি হাতে নেয়া হবে। পাশাপাশি এই মিথ্যে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান উপস্থিত সকল সংবাদকর্মীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com