1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বিডি ক্লিন ও পৌর প্রশাসনের উদ্যোগে খাল পরিস্কার অভিযান-গাজীপুর সংবাদ 

দোয়ারাবাজার সীমান্তে বিজিবির হাতে ভারতীয় রুপিসহ এক যুবক আটক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৮ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্তে ভারতীয় রুপিসহ এক যুবককে আটক করেছে স্থানীয় বিজিবি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক মোহাম্মদ হৃদয় মিয়া (২৫) বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের মোঃ সুরুজ আলমের পুত্র। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭ টার দিকে সিলেট ৪৮ ব্যাটালিয়ন বিজিবি’র অধীনে বাংলাবাজার বিওপি’র কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার আজাদের নেতৃত্বে টহলদল সীমান্ত পিলার ১২৩৫/৪ এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরের দক্ষিণ কলাউড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ভারত থেকে ভারতীয় নাগরিক বাদরেন নামের এক ব্যক্তির নিকট মাছ বিক্রি করে টাকা নিয়ে দেশে আসার পথে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের মোহাম্মদ হৃদয় মিয়া(২৫) আটক করা হয় এবং তাকে তল্লাশি করে ১৯ লাখ ৫০ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। বিজিবি”র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃহাফিজুর রহমান পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com