1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকের কৃতি সন্তান ডা. জাহিদ মিয়া ওসমানী মেডিকেলে সহকারী সার্জন পদে নিয়োগ-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন আমিরুল ইসলাম-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভায় পৌর ভূমি অফিস স্থাপনের দাবি জানিয়ে ভূমিমন্ত্রীকে সংসদ সদস্য মিলনের চিঠি-গাজীপুর সংবাদ  ওসমানী মেডিকেল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন ছাতকের রামিসা তাবাসসুম-গাজীপুর সংবাদ  মুন্সীগঞ্জ মোল্লাকান্দিতে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলিতে নিহত ১-গাজীপুর সংবাদ  প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: ইউএনও-গাজীপুর সংবাদ  খামারিদের সমস্যা সমাধানে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এমপি সালাহউদ্দিন আইয়ুবীর-গাজীপুর সংবাদ  গজারিয়ায় সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু-গাজীপুর সংবাদ  শ্রীপুরে বন রক্ষার দায়িত্বে থাকা বিট অফিসের বিরুদ্ধেই বনভূমি দখল ও অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  ছাতকে প্রবাসীর বাড়ির শতাধিক গাছ কাটার অভিযোগ, অভিযুক্তদের পাল্টা বক্তব্য।-গাজীপুর সংবাদ 

আমন চাষের বীজতলা শেষ না হতেই ভারী বৃষ্টি; দুঃশ্চিন্তায় কৃষক; জনজীবন বিপর্যস্ত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭১ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

গলাচিপা পটুয়াখালী ঃ ধানের রাজধানী পটুয়াখালীর দক্ষিণাঞ্চল বলে ঐতিহ্য থাকলেও টানা ভারী বৃষ্টির কারনে আমন ধানের বীজ তোলা ও রোপা আমন রোপণ শেষ হতে না হতে’ই দুঃশ্চিন্তায় প্রান্তিক কৃষকগোষ্ঠী।

চলতি মৌসুমে ঋতু পরিবর্তনে প্রচণ্ড তাপদাহ খড়া, বৃষ্টি অতিবৃষ্টি, ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডবে ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করে আমন ধানের চাষাবাদ শুরু করছেন প্রান্তিক সোনালী কৃষক-কৃষাণী।

একটানা ভারী বর্ষায় গলাচিপা, রাঙ্গাবালী ও দশমিনা অঞ্চলের বীজ তোলা পানিতে ডুবে যাওয়ার কারনে অধিকাংশ’ই বীজ পচেঁ যাওয়ার কারনে, বাড়তি দামে নতুন বীজ সংগ্রহ করে চাষাবাদ শুরু করলেও দুঃশ্চিন্তা যেন পিছু ছাড়ছেনা।

গলাচিপা ও রাঙ্গাবালী অঞ্চলে খবর নিয়ে জানা যায়, অতিরিক্ত ভারী বৃষ্টিপাত হওয়াতে পানিতে ডুবে আছে কৃষি আবাদী ফসলী জমি। দ্রুত পানি সরে না গেলে আমন ধানের বীজ এবং রোপা আমন পচেঁ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি স্বাভাবিক জনজীবন বিপর্যয় ও নদী সংলগ্ন বেড়ীবাঁধগুলো ভাঙ্গনের সঙ্কাও বৃদ্ধি পাচ্ছে।

পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কার্মকর্তা আক্তার জাহান মুঠোফোনে জানান, ১৪ সেপ্টেম্বর শনিবার সকাল ৬ থেকে বিকেল ৩ টা পর্যন্ত ৫৯.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী ২৪ ঘন্টা এ আবহাওয়া চলমান থাকবে, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী ও বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মোঃ আরিফ হোসেন নির্বাহী প্রকৌশলী (পুর), পটুয়াখালী পওর বিভাগ, (বাপাউবো), তিনি জানান, চলমান আবহাওয়াগত কারনে নদীর পানির উচ্চতা বেড়েছে। কলাপাড়া, রাঙ্গাবালী, গলাচিপা ও দশমিনার নদীগুলো বিপদ সীমার কাছাকাছি দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পাশাপাশি নদীবেষ্টিত বেড়ীবাঁধ ও ভাঙ্গন এলাকায় খোঁজখবর রাখা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com