1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম:
পীরগঞ্জে ইএসডিও’র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী।-গাজীপুর সংবাদ  মোহনা টিভির সিইও অপসারণের খবর ভিত্তিহীন দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বৃহত্তর ছাতক প্রবাসী সমিতি নর্থ ওয়েস্ট ইউকের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির।-গাজীপুর সংবাদ  ছাতকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আয়োজনে “জ্ঞানদ্বীপ” মেধাবৃত্তি পরিক্ষা সম্পন্ন-গাজীপুর সংবাদ  নির্বাচনী সাবসেন্টার স্থানান্তরের দাবিতে ছাতকের ছনখাইড়ে সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  নাটোরের নলডাঙ্গায় আবারও বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে রাত পোহালেই বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নির্বাচন-গাজীপুর সংবাদ  কাপাসিয়ার ৫নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মেহেদী হাসান বাচ্চু: রাজপথের লড়াকু সৈনিক থেকে জনসেবার অঙ্গীকার-গাজীপুর সংবাদ  ২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই শিক্ষামন্ত্রী-গাজীপুর সংবাদ  বাবার শেষ ইচ্ছা পূরণে চাচার পাশে ভাতিজা, চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন কিনতে দিলেন অর্থ- গাজীপুর সংবাদ 

সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময়-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৭ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

সুনামগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, বর্তমানে প্রশাসন জন সম্পৃক্তহীন হয়ে পড়েছে। প্রশাসন কে জন সম্পৃক্ততা বাড়াতে হবে,জন বান্ধব হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য সবাই মিলেই কাজ করতে হবে। কারণ এই দেশটা আমাদের, আমরা এই দেশের মানুষ। সব ক্ষেত্রেই দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। মানুষের মত প্রকাশের অধিকার সমুন্নত রাখার জন্য আমি নিরলস ভাবে কাজ করে যাব। বিভিন্ন পরিকল্পনা করে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করব। পরিবেশ রক্ষা করে মানুষের জীবন জীবিকার পথ প্রশস্ত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। সোমবার বিকাল ৪ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া সুনামগঞ্জ জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে সার্বিক বিষয় নিয়ে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল সহ গণমাধ্যম কর্মী গণ উপস্থিত ছিলেন। গণমাধ্যম কর্মীগণ সুনামগঞ্জ জেলার নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং সমস্যার সমাধান করার জন্য অনুরোধ করেন। জেলা প্রশাসক পর্যায় ক্রমে সব সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছেন। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কাটা বন্ধ, সুনামগঞ্জ সদর উপজেলার ইজারাবিহীন ধোপাজান নদী থেকে অবৈধ ভাবে বালু-পাথর উত্তোলন বন্ধ, চোরাচালান, মাদক চাঁদাবাজির বন্ধ সহ অন্যান্য অপরাধ নির্মূল করার আহবান জানান। হাওরের ফসল রক্ষা বাধঁ টেকসই করার উপর এবং অপ্রয়োজনীয় বাধঁ নির্মান করে সরকারী অর্থের অপচয় না করার অনুরোধ জানান। শহরের যানজট নিরসন করার জন্য একটি বাইপাস নির্মান করার এবং অবৈধ ভাবে দখলে রাখা খাল গুলো উচ্ছেদ করার দাবী জানান। নবাগত জেলা প্রশাসক সবার সহযোগিতা কামনা করেন এবং সবাই কে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com