1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ হারালো ৩-,আহত- ৯ জন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৭ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে তিনজন প্রাণ হারিয়েছেন। এসময় নারী ও শিশুসহ আহত হয়েছেন ৯ জন। মারা গেছে গবাদি পশুও। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা ও বালিয়াডাঙ্গী উপজেলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নের লাউথুতি গ্রামের দুলাল উদ্দীনের ছেলে আরিফুল ইসলাম (১৭), নজরুল ইসলামের ছেলে মুনির ইসলাম (২৮) এবং বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কালিবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে আতাউর রহমান (২৩)। আহতরা হলেন- আমজানখোর ইউনিয়নের রুমান (৭), রানা (১৩), সাকিবুল (১০), ফুলতলা গ্রামের ফয়সাল (৮), উদয়পুর গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী মঞ্জুরা বেগম। তারা সবাই বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ ছাড়া সদর উপজেলার আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ রকিবুল আলম চয়ন বলেন, বজ্রপাতে আহত ও নিহতদের

হাসপাতালে নিয়ে আসা হয়। তার মধ্যে তিনজনের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এবং  আহতদের চিকিৎসা চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com