1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

ছাতকে গ্রাম ভিত্তিক আনসার ভিডিপি’র প্রশিক্ষণ পরিদর্শনে বিভাগীয় প্রধান-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৭ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেটঃ

ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নে গ্রাম ভিত্তিক ১০ দিনের আনসার ভিডিপির মৌলিক  প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রথম ধাপের তৃতীয় দিনে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে, ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ- সৈদেরগাঁও  ইউনিয়ন পরিষদে প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনে আসেন সিলেট বিভাগীয় আনসার ও ভিডিপি প্রধান মোঃ জিয়াউল হাসান ও সুনামগঞ্জের জেলা কমান্ডেন্ট রুবায়েত বিন সালাম। এ সময় ছাতক উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুল কাদির, সুনামগঞ্জ সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তোফায়েল আহমেদ, ছাতক উপজেলা আনসার ভিডিপি’র উপজেলা প্রশিক্ষক মিঠুন কুমার এবং ইউনিয়নের আনসার ভিডিপি দলনেতা ও কমান্ডারগন উপস্থিত ছিলেন। পরে বিভাগীয় প্রধান প্রশিক্ষণে  দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com