1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  গজারিয়া আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ 

গলাচিপায় ব্রিজের অ্যাপ্রোচ সড়কের মাটি ধসে গিয়েছে দূর্ঘটনার আশঙ্কা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৭ টাইম ভিউ

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা – কলাগাছিয়া সড়কের গুরুত্বপূর্ণ ব্রিজের অ্যাপ্রোচ সড়কের মাটি ধসে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়ার উপক্রম হয়ে পড়েছে। এ অবস্থায় ঝুঁকিয়ে নিয়ে যানবাহন চলাচল করায় যে কোনো সময় দূর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। ভুক্তভোগীরা অনতিবিলম্বে মেরামত করতে অন্তর্বতর্ী সরকারের সংশ্লিস্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করছে। কতর্ৃপক্ষের অবহেলার কারনেই ব্রিজটির ক্ষত দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং ঝুকিতে রয়েছে।

জানা গেছে, গলাচিপা উপজেলার চিকনিকান্দি ও ডাকুয়ার মাঝখান দিয়ে বয়ে যাওয়া ভারানি খালের উপর গুরুত্বপূর্ণ ব্রিজের অ্যাপ্রোচ সড়কের মাটি ধসে গিয়ে যানবাহন ও মানুষের চলাচল অযোগ্য পড়েছে। এলজিইডি কর্তৃক এ ব্রীজটি ৬/৭ বছর আগে নির্মিত হলেও কিন্তু প্রায় এক বছর ধরে ব্রিজের অ্যাপ্রোচ সড়কের ব্যাহাল দশা। গুরুত্বপূর্ণ ব্রিজটির পাশেই রয়েছে চিকনিকান্দি ইউনিয়ন পরিষদ, কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় , ব্যাংক, এনজিও অফিস ও বড় ধরনের বাজার। যা একমাত্র ব্রিজটির উপর দিয়ে চলতে হয়। ব্রিজটির উত্তর পাশে রয়েছে চিকনিকান্দি ইউনিয়ন ও দক্ষিন পাশে রয়েছে ডাকুয়া ইউনিয়ন । মুলত: দক্ষিন পাশেই রয়েছে বিশাল ক্ষত। এ ব্রিজটি দিয়ে আশ পাশের বিভিন্ন গ্রামের শিক্ষার্থী সহ নানা বয়স ও পেশার মানুষ গন্তব্যে যাতায়ত করে থাকেন। পাঁচ ইউনিয়ন তথা ডাকুয়া, গজালিয়া , বকুলবাড়ীয়া, চিকনিকান্দি ও কলাগাছিয়াসহ পার্শ্ববর্তী বাউফল উপজেলায় এ ব্রিজ দিয়ে প্রতিদিন ১০ থেকে ১৫হাজার লোক আসা যাওয়া করে। দিনের বেলায় যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করলেও রাতের বেলায় ও বৃষ্টির সময় দূর্ঘটনার আশঙ্কা বেশি থাকে।
চিকনিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো: সাজ্জাদ হোসেন রিয়াদ জানান, এ ব্রিজটির দক্ষিন পাশের অ্যাপ্রোচ সড়কের মাটি ধসে গিয়েছে স্থানীয় সরকার বিভাগের কর্তৃপক্ষ বিষয়টি জেনেও সমাধান করছে না। ব্রিজটি সংস্কারের ব্যাপারে এলাকারবাসীর জোড় দাবী।
এ ব্যাপারে গলাচিপা উপজেলা প্রকৌশলী মো: জাহাঙ্গীর হোসেন জানান, ব্রিজটির জন্য উপজেলা পরিষদ এক লক্ষ টাকা বরাদ্ধ দিয়েছিল । কাজটির ব্যাপারে তৎপর রয়েছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com