1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম:
মিথ্যা অপপ্রচার ও কুৎসা রটনার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ-গাজীপুর সংবাদ  Playing on the go: The Casea Casino mobile app for instant access to fun Como acessar o cassino online 1win: guia para novos jogadores em 2026 দৈনিক ফলাফল পত্রিকায় উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগ দিলেন আল কবির-গাজীপুর সংবাদ  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লায়ন আব্দুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান-গাজীপুর সংবাদ  ভাণ্ডারিয়ায় ইউএনওর অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা-গাজীপুর সংবাদ  পটুয়াখালীর দক্ষিণ সবুজ বাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে টিনশেড ঘর ভস্মীভূত, নিঃস্ব ৪টি পরিবার!-গাজীপুর সংবাদ  খুলশীর ওসি সিটিএসবিতে বদলি:মেয়র’র অভিযোগ-গাজীপুর সংবাদ  ছাতক প্রেসক্লাবে সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, সাগর ছাড়ছেন জেলেরা-গাজীপুর সংবাদ 

শীতলক্ষ্যা নদী ভাঙ্গন রোধ, সৌন্দর্য্য ও পরিবেশ রক্ষায় বালু বিক্রি বন্ধের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বিক্ষোভ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৮ টাইম ভিউ

সংবাদদাতা,কাপাসিয়া (গাজীপুর)

শীতলক্ষ্যা নদী ভাঙ্গন রোধ, সৌন্দর্য্য ও পরিবেশ রক্ষায় বালু বিক্রি বন্ধের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা,বাজার ব্যবসায়ী, মসজিদ কমিটির মুসুল্লি, ইউনিয়ন পরিষদের ও তফসিল অফিসসহ এলাকার  দুই শতাধিক মানুষ অংশ গ্রহণ করেছে।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে নদীর তীরে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

বক্তারা বলেন, শীতলক্ষ্যা নদীর শতবর্ষী ঐতিহাসিক ধাঁধার চর ও রানীগন্জ বাজারসহ আশপাশের এলাকা থেকে বালু নিলে এলাকার বাড়ী ঘর ভেংগে যাবে। এ বালু কেটে নেওয়া হলে অনেক সমস্যা হবে। এই জায়গায় বালু না থাকলে এক সময় বাজারসহ আশপাশের সব স্থাপনা ভেংগে যাবে।

নদীর তীরবর্তীর বাড়ি গাঁও গ্রামের বাসিন্দা শরীফ ফকির বলেন, বালু কাটা চলবেনা। এই এলাকার স্থানীয় ইউনিয়ন পরিষদ,তফসিল অফিস, বাজার মসজিদ সহ নদীর আশপাশে অসংখ্য স্থাপনা নদী ভাঙ্গন থেকে বাঁচাতে হবে।

তিনি বলেন, একটি কুচক্রী মহল শতবর্ষী ঐতিহাসিক রানীগন্জ বাজারসহ নদী থেকে বালু কাটার পায়তারা করছে। আমার খবর পাইছি, এই বালু কাটতে আসবে। আমি বলবো, বালু বিক্রি করতে হবে কিনা, তা আগে দেখে যেতে হবে।

বাজার ব্যবসায়ী সোলায়মান মোল্লা বলেন, এই খানে একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। এই বালু কেটে এ পরিবেশ নষ্ট করা যাবে না।

রানিগঞ্জ বাজার জামে মসজিদ ইমাম বলেন আজিজুল ইসলাম বলেন, এই খেয়া ঘাটের ঐতিহ্য আমাদের ঠিক রাখতে হবে। সুস্পষ্ট ভাবে জানতে পারছি, এই খেয়াঘাটের বালু কেটে নেওয়া হবে। আমরা বালু চড়ে রক্ত দিব কিন্তু বালু নিতে দিবনা।

বাজার ব্যবসায়ী নুরুল হক বলেন, ভাওয়ালের রানীর নামে রানীগঞ্জ আর এই রানী গন্জ বাজার খেয়াঘাট থেকে বালু বিক্রি হবে তা হতে দিবনা।
এটা বিক্রির ব্যবস্থা করলেও আমরা জীবন দিবো কিন্তু শীতলক্ষ্যা নদী রক্ষায় এবং পরিবেশ রক্ষায় বালু নিতে দিবনা।

বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বলেন, এই জায়গাটা মুক্তিযোদ্ধাদের জন্য ছিলো। পরে সরকার মনে করেছে ভাংগন রক্ষায় এই জায়গায় বালু উঠাইছে। আমরা বাজার ও আশপাশের স্থাপনা রক্ষায় এখানে সরকারের কাজের জন্য সরকারকে এটা দিয়েছিলাম। এখন এই খান থেকে বালু নিয়ে গেলে সব ভেংগে যাবে। এটা আমরা হতে দিবনা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম লুৎফর রহমান বলেন,শীতলক্ষ্যা নদীর এই খেয়াঘাট থেকে উত্তোলিত মাটি/ বালি বিক্রির বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে বিক্রয় সংক্রান্ত নিলাম কমিটির সভা হবে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এলাকার মানুষ যেহেতু বিষয়টি নিয়ে অভিযোগ তুলেছে, সে জন্য আমরাও বিষয়টি দেখছি।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com