1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা; পায়রায় ৩ নম্বর সতর্ক সংকেত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৭৫ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পায়রা সমুদ্র বন্দরকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) আবহাওয়া অধিদফতরের এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। সর্তক বার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে, বুধবার সকাল থেকে পায়রা বন্দর এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। কিছু কিছু জায়গায় গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। এর আগে মঙ্গলবার রাতেও আকাশ মেঘাছন্ন ছিলো। নদ-নদীর অবস্থা কিছুটা স্বাভাবিক থাকলেও সাগর উত্তাল হয়ে উঠছে।

এদিকে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com