1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

পটুয়াখালীতে আবারও নার্স ও মিডওয়াইফদের কর্মবিরতি; ভােগান্তিতে রোগীরা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২২০ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

নার্সিং ও মিডওয়াইফারি কেন্দ্রীয় সংস্কার পরিষদের এক দফা দাবি (নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল হতে সকল ক্যাডারদের প্রত্যাহার পূর্বক যোগ্য ও অভিজ্ঞ নার্সদের পদায়ন) আদায়ে কেন্দ্রীয় ঘোষিত ফের তিন কার্যদিবসে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি কর্মসূচীর দ্বিতীয় দিনে কর্মবিরতি পালন করেছে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নার্স ও মিডওয়াইফরা। ফলে ভোগান্তিতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসারতসহ আগত রোগীরা।

মঙ্গলবার (০৮ অক্টোবর) সকালে পটুয়াখালী হাসপাতালের সভাকক্ষে নার্সদের কর্মবিরতি পালনকালে বক্তব্য রাখেন হাসপাতালের নার্সিং সুপারভাইজার নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহ্বায়ক মোসাঃ আয়শা বেগম, সদস্য সচিব মাহমুদা সুলতানা শিউলী, সদস্য কাওসার মাহমুদ, সিনিয়র স্টাফ নার্স লাইলুননাহার, মোসাঃ নাসিমা বেগম, জেসমিন আক্তার ও নাজমুন নাহার।

বক্তারা অবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল হতে সকল ক্যাডারদের প্রত্যাহার পূর্বক যোগ্য ও অভিজ্ঞ নার্সদের পদায়ন করে নার্সিং ও মিডওয়াইফারি পেশায় বিদ্যমান বৈষম্য দূরীকরন, নার্সিং প্রশাসনিক গতিশীলতা আনয়ন ও সেবার মানোন্নয়নের জোর দাবি জানান। এ দাবি পূরন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি করেন তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com