1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকের কৃতি সন্তান ডা. জাহিদ মিয়া ওসমানী মেডিকেলে সহকারী সার্জন পদে নিয়োগ-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন আমিরুল ইসলাম-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভায় পৌর ভূমি অফিস স্থাপনের দাবি জানিয়ে ভূমিমন্ত্রীকে সংসদ সদস্য মিলনের চিঠি-গাজীপুর সংবাদ  ওসমানী মেডিকেল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন ছাতকের রামিসা তাবাসসুম-গাজীপুর সংবাদ  মুন্সীগঞ্জ মোল্লাকান্দিতে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলিতে নিহত ১-গাজীপুর সংবাদ  প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: ইউএনও-গাজীপুর সংবাদ  খামারিদের সমস্যা সমাধানে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস এমপি সালাহউদ্দিন আইয়ুবীর-গাজীপুর সংবাদ  গজারিয়ায় সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু-গাজীপুর সংবাদ  শ্রীপুরে বন রক্ষার দায়িত্বে থাকা বিট অফিসের বিরুদ্ধেই বনভূমি দখল ও অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  ছাতকে প্রবাসীর বাড়ির শতাধিক গাছ কাটার অভিযোগ, অভিযুক্তদের পাল্টা বক্তব্য।-গাজীপুর সংবাদ 

ছাতকে নামাজি শিশুদের  মধ্যে বাইসাইকেল বিতরণ করলেন লতিফিয়া স্টুডেন্ট ও যুব ফোরাম-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৭৬ টাইম ভিউ

সেলিম মাহবুব,সুনামগঞ্জ:

ছাতকে টানা ৪০ দিন ব্যাপী জামাতের সাথে নামাজ আদায়কারী শিশুদের মধ্যে পুরস্কার হিসেবে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। লতিফিয়া স্টুডেন্ট এন্ড যুব ফোরামের উদ্যোগে এসব বাইসাইকেল প্রদান করা হয়। শুক্রবার (১১অক্টোবর) উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে শিশুদের মাঝে এসব পুরস্কার বিতরণ করা হয়েছে। লতিফিয়া স্টুডেন্ট এন্ড যুব ফোরাম আলমপুর, মানজিহারা, তেরাপুর, বুড়াইরগাঁও বাজারের আয়োজনে অনুষ্ঠিত বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্বারী আব্দুল গফফারের সভাপতিত্বে ও হাফিজ মুহাম্মদ শাহজাহানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলমপুর জামে মসজিদের ঈমাম ও খতিব মাওঃ সৈয়দ মাহফুজুর রহমান, ছাতক প্রেসক্লাবের সহ-সভাপতি বদর উদ্দিন আহমদ, সাংবাদিক উজ্জিবক সুজন তালুকদার, এডভোকেট ওয়াকিব আলী, হাফিয মাসুক আহমদ, মাওঃসামছুল ইসলাম, মানজিহারা জামে মসজিদের ঈমাম ও খতিব মাওঃ বাবুল মিয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী ফয়জুল হক, এইচ এম আব্দুল বাসিত, আব্দুল্লাহ আল মামুন, আলী আহমদ নাইম। এসময় আরোও বক্তেব্য রাখেন সাইফুল আলম, আব্দুল ওয়াদুদ ছামি, আব্দুল ওয়াহিদ, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা মুক্তার হুসাইন, হেলাল উদ্দিন। এসময় এলাকার মুরুব্বি উস্তার আলী, রজব আলী, আব্দুল মছব্বির, সোনাহর আলী, লিলু মিয়া, শামীম আহমদ, বশির উদ্দিন, আলী আহমদ, আব্দুল হাসিম, আব্দুল হেকিম, নেয়ামত আলী, ইমান আলী, সিরাজুল ইসলাম, আবু ছালেহ হৃদয় প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে টানা ৪০ দিন জামাতের সাথে নামাজ আদায়কারী ৭ জন শিশু শিক্ষার্থীকে একটি করে বাই সাইকেল প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com