1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে পৌর সভায় ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডিবাইডার, ফোরলেন সড়কসহ ২৬৬ কোটি টাকার উন্নয়ন কাজের পরিদর্শন করেছেন—এমপি মিলন-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা-গাজীপুর সংবাদ  football predictions: أفضل الطرق للاستفادة من مباراة أستراليا ضد مصر প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী  মোঃ সুমন খান-গাজীপুর সংবাদ  জামালপুরে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে হত্যা মামলা, এলাকায় তোলপাড়-গাজীপুর সংবাদ  Online vs Traditional Poker: How to Bet with Foreign Companies Without a Deposit ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক-গাজীপুর সংবাদ  জাতীয় পর্যায়ে সেরা ১০-এ এনজেড আলিম মাদ্রাসা, কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ কাপাসিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ-গাজীপুর সংবাদ 

নাটোর আদালত চত্বরে সাবেক এমপির সহযোগী কোয়েলকে ডিম নিক্ষেপ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১২৬ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহযোগী রাশেদুল ইসলাম কোয়েলকে আদালতে নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। পরে আদালত তাকে নাটোর কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে নাটোর আদালত চত্বরে এ ঘটনা ঘটে। এর আগে সকাল থেকেই আদালত চত্ত্বরে নিরাপত্তায় জোরদার করা হয়। পরে রাশেদুল ইসলাম কোয়েলকে আদালতে তোলা হলে ৫/৬ মামলায় তদন্ত কর্মকর্তারা গ্রেফতারের আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করে তাকে নাটোর কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আসামি রাশেদুল ইসলাম কোয়েল (৩৭) নাটোর সদর উপজেলার চকবৈদ্যনাথ মহল্লার আমিনুল ইসলামের ছেলে। তিনি নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। জানা গেছে, গত শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সীমান্তের ৮৪/৫-এস সীমানা পিলার দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় কোয়েলসহ তিনজনকে বিজিবি সদস্যরা আটক করেন। এরপর তাদের বিজিবির কুষ্টিয়া সদর দফতরে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়। আটক ব্যক্তিদের অপরাধের প্রোফাইল এবং সংবেদনশীলতা বিবেচনায় নাটোর জেলা পুলিশের একটি বিশেষ টিম প্রিজন ভ্যানে দৌলতপুর থানা থেকে রাতে দ্রুততম সময়ের মধ্যে তাদের নাটোরে নিয়ে যান। আটক ব্যক্তিদের মধ্যে রাশেদুলের নামে হত্যা, নাশকতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। রেজাউলের নামে মাদক, মোটরসাইকেল চুরি, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নাশকতা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগেও আলাদা মামলা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com