1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বিডি ক্লিন ও পৌর প্রশাসনের উদ্যোগে খাল পরিস্কার অভিযান-গাজীপুর সংবাদ 

ঘূর্নিঝড় দানা; জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, প্রস্তুত ৮২৯ আশ্রয় কেন্দ্র-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৪৯ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেছেন, সর্বশেষ আবহাওয়া বুলেটিন মোতাবেক পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে ‘দানা’ রূপ নিয়েছে।

তাই আগাম প্রস্তুতি হিসেবে জেলায় ৮২৯টি আশ্রয় কেন্দ্র, প্রায় নয় হাজাট জন সিপিপি সদস্য ও পর্যাপ্ত মেডিকেল টিম, উদ্ধার কর্মী ও সংকেত প্রচারণায় প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুতকৃত আশ্রয় কেন্দ্রে চার লক্ষ ১৫ হাজার দুর্গত মানুষ এবং লক্ষাধিক গবাদিপশুর আশ্রয়ের ব্যবস্থা করা যাবে।

বুধবার (২৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় করণীয় নির্ধারণ বিষয়ে তিনি এসব কথা বলেন।

এসম জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ দপ্তরের প্রস্তুতি তথ্য তুলে ধরেন। দুর্যোগ মোকাবিলা প্রশাসন, র‍্যাব, পুলিশ, আনসার, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও পায়রা বন্দর কর্তৃপক্ষ সম্মিলিত ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জেলা প্রশাসক জানান, জেলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিদিষ্ট আশ্রয় কেন্দ্রের পরেও প্রয়োজন হলে শিক্ষা-প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি বহুতল ভবনগুলোও ব্যবহার করা হবে। তিনি আরও বলেন, দূর্যোগ চলাকালীন সময়ে শুকনো খাবারের জন্য ১৩ লক্ষ ৩৭ হাজার ৫০০ টাকা ও জিআর চাল ৮শ মেট্রিক টন চাল, শুকনো খাবার এক হাজার প্যাকেট, শিশু খাদ্য বাবদ পাঁচ লক্ষ ও গবাদিপশুর খাদ্য বাবদ পাঁচ লক্ষ টাকা মজুদ আছে।
প্রয়োজনে সরকারের কাছে নগদ অর্থ এবং শুকনো খাবারের চাহিদা চাওয়া হয়েছে। এছাড়াও পর্যাপ্ত খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুদ আছে বলেও জানান তিনি।

এসময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তর গুলোকে দ্রুত সময়ের মধ্যে ঝঁকিপূর্ণ বেরীবাঁধ জরুরী মেরামত ও নলকুপগুলোতে লবন পানি প্রবেশ রোধে ব্যবস্থা নেয়াসহ উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, বন বিভাগ ও বিদ্যুত বিভাগকে দ্রুত সেবা দিতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লোকবল নিয়ে সার্বক্ষনিক প্রস্তুত থাকারও নির্দেশনা প্রদান করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com