1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  গজারিয়া আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ 

গজারিয়ায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের দাবিতে  ছাত্রদলের বিক্ষোভ মিছিল।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২৮৮ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা রাষ্ট্রপতি শাহাবুদ্দীন চুপ্পুর অপসারণের দাবিতে  ছাত্রদল,যুবদল, সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ইমামপুর ইউনিয়নের রসুলপুর বাজার থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ।

এ সময় উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুর রহমান রিফাত বলেন,দীর্ঘ সতেরো বছর একটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এদেশের মানুষকে সংগ্রাম করতে হয়েছে। ফ্যাসিবাদী সরকার ষোল কোটি মানুষের মুখের ভাষা কেরে নিয়েছে। ভোটের অধিকার কেরে নিয়েছে। তাছাড়া ছাত্রলীগকে নিষিদ্ধ করায় সাধুবাদ জানিয়ে তিনি আরে বলেন আওয়ামী লীগের যত অংঙ্গসহযোগী সংগঠন রয়েছে। তার মধ্যে ছাত্রলীগ নামের সন্ত্রাসী এই সংগঠন বিএনপিসহ সাধারণ নাগরিকদের উপর সব থেকে বেশি জুলুম অত্যাচার করেছে। ক্ষমতা চিরস্থায়ী করার জন্য এমন কোনো পৈশাচিক আচরণ করা বাদ রাখেননি তারা।  তারি দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দীন চুপ্পু স্বৈরাচারী  আওয়ামী লীগের কোন দোসর রাষ্ট্রের কোন পদে দেখতে চায় না সাধারণ ছাত্রজনতা। অনতিবিলম্বে শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করতে হবে। জনগণের দীর্ঘ সতেরো বছরের ক্ষোভ বিস্ফোরিত হয় পাঁচ আগস্ট। যার ফলে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে হয়।

গজারিয়া উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক মারুফ মিয়াজী বলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগ পত্র নিয়ে মিথ্যাচার করে দেশে আরেকটি বিশৃঙ্খলা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছেন। এই মিথ্যাবাদী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অনতিবিলম্বে অপসারণ করতে হবে। সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের দোসরা এখনো বুকটান করে হাটেবাজারে ঘুরাফেরা করে প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যাবস্থা নেওয়া হচ্ছে না কেন। তারা সুযোগ পেলেই আবারও যে কোনো ধরনের  অরাজকতার সৃষ্টি করবে। এ সময় আরো উপস্থিত ছিলেন ইমামপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রকিবুল রাজিব, গজারিয়া সরকারী ডিগ্রী কলেজের শাখা ছাত্রদলের সদস্য সচিব রেদোয়ান মিয়জী টেংগারচর ইউনিয়ন ছাত্রদল নেতা রাকিবসহ প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com