1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  স্বাধীনতা পুরস্কারে মনোনীত ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল বাকী-গাজীপুর সংবাদ  ছাতকের কাজীহাটা গ্রামে ইসলামি ছাত্র শিবিরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  চরমহল্লা ইউনিয়নের নানশ্রী গ্রামে সানফ্লাওয়ার সোসাইটির নতুন কমিটি গঠন হয়-গাজীপুর সংবাদ  ছাতকে মাদ্রাসা শিক্ষার্থী শিশু বদর উদ্দিন হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবী-গাজীপুর সংবাদ  শীর্ষ সন্ত্রাসী শহিদুলসহ তার ভাই সন্ত্রাসী ছিনতাইকারী শাবুসহ আটক-৩: সিএমপি ডিবি (উত্তর)-গাজীপুর সংবাদ  ছাতকে হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ-গাজীপুর সংবাদ  চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন-গাজীপুর সংবাদ  চেক হাতে নতুন স্বপ্ন: আসমার ভাঙা গোয়ালঘরে আশার আলো জ্বাললেন- ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান-গাজীপুর সংবাদ  হতদরিদ্রদের ইফতার সামগ্রী বিতরণ :জনসেবা ন্যায্য দাবি পূরণে এমপি সুফিয়ান-গাজীপুর সংবাদ 

নাটোরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৩০ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরে যৌতুকের দাবিতে স্ত্রী শিউলি খাতুন(২০)কে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী শাহজামাল(২৫)কে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ ৩০ অক্টোবর বুধবার বেলা ১১ টার দিকে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক ও জেলা দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। রায়ে অভিযুক্তকে ৫০ হাজার টাকা অর্থাৎ অর্থদণ্ডাদেশ প্রদান করেন তিনি।

নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া ও মামলার এজাহার সূত্রে জানা যায় ২০০৯ সালে গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর বাবলাতলা গ্রামের তসলিম উদ্দিন এর ছেলে শাহজামাল এর সাথে প্রেম করে বিয়ে হয় ওই গ্রামেরই নজরুল ইসলামের মেয়ে শিউলি খাতুনের। বিয়ের পর প্রথম দিকে তসলিম উদ্দিন এই বিয়ে মেনে নেয় না। পরবর্তীতে ২০ হাজার টাকা যৌতুক দেয়ার শর্তে শিউলিকে ঘরে তুলে নেয় তার শশুর তসলিম উদ্দিন। পরে শিউলির বাবা ১৫ হাজার টাকা পরিশোধ করে। বাঁকি ৫ হাজার টাকা পরিশোধ না করায় প্রায়ই শিউলিকে নির্যাতন করতো স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। এরই একপর্যায়ে ২০১১ সালের ১ জানুয়ারি দিবাগত রাতে শিউলির স্বামী শাহজামাল শ্বাসরোধ করে হত্যা করে শিউলিকে। হত্যার পর শাহজামাল এবং তার পরিবারের লোকজন পালিয়ে যায়।
পরের দিন শিউলির বাবা নজরুল ইসলাম বাদী হয়ে শাহজামাল, তার বাবা তসলিম উদ্দিন এবং মা সামনুর বেগমকে বিবাদী করে একটি হত্যা মামলা দায়ের করে।
নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া আরো জানান, মামলার সাক্ষ্য গ্রহণ এবং শুনানি অন্তে ১৩ বছর পর প্রধান আসামি শাহজামালের উপস্থিতিতে শাহজামালের মৃত্যুদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করেন ঘোষণা করেন আদালত। আদালত জরিমানার ৫০ হাজার টাকা ভিকটিম শিউলির বাবা-মাকে প্রদানের নির্দেশ দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com