1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে পৌর সভায় ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডিবাইডার, ফোরলেন সড়কসহ ২৬৬ কোটি টাকার উন্নয়ন কাজের পরিদর্শন করেছেন—এমপি মিলন-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা-গাজীপুর সংবাদ  football predictions: أفضل الطرق للاستفادة من مباراة أستراليا ضد مصر প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী  মোঃ সুমন খান-গাজীপুর সংবাদ  জামালপুরে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে হত্যা মামলা, এলাকায় তোলপাড়-গাজীপুর সংবাদ  Online vs Traditional Poker: How to Bet with Foreign Companies Without a Deposit ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক-গাজীপুর সংবাদ  জাতীয় পর্যায়ে সেরা ১০-এ এনজেড আলিম মাদ্রাসা, কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ কাপাসিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ-গাজীপুর সংবাদ 

নাটোরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গৃহবধুকে পিটিয়ে জখম-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৪৬ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের লালপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাকিমন বেগম (৪৭) নামের এক গৃহবধূকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

রবিবার (৩নভেম্বর)  সকালে উপজেলার সাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন একই এলাকার মৃত মকছেদ আলীর ছেলে আব্দুল মজিদ, মৃত মোসলেম আলীর ছেলে মতিয়ার রহমান, শফি ইসলাম, মুক্তার হোসেন।

লালপুর থানা ও অভিযোগ সুত্রে জানা যায় রাকিমন বেগমের স্বামী আস্তুলের সহিত দীর্ঘদিন ধরে তার মামা শশুর আবদুল মজিদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে।

সকালে আব্দুল মজিদ তার লোকজনসহ বাঁশ ও হাতুড়ি নিয়ে আস্তুলের বাড়িতে হামলা চালিয়ে তার স্ত্রী রাকিমন বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে বাড়ি থেকে বের করে ঘরে তালা লাগিয়ে দেন।

এব্যাপারে আহত রাকিমন বেগমের শাশুড়ী ছকেনা বেগম জানান আবদুল মজিদ ও মতিয়ার রহমানসহ তার লোকজন নিয়ে আমার বাড়িতে এসে অতর্কিতভাবে হামলা চালিয়ে মেজো ছেলের বউকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়ে ঘরে তালা লাগিয়ে দেন।

৬নং ইউপি সদস্য সাজেদুল ইসলাম জানান আব্দুল মজিদ ও আস্তুলের জমির ব্যাপারে কয়েক বার সালিশ করা হয়েছে। আজ সকালে আস্তুলের স্ত্রী রাকিমন বেগমকে তার প্রতিপক্ষের লোকজন মারধর করার বিষয়টি শুনেছি।

এবিষয়ে মতিয়ার রহমান জানান উভয় পক্ষের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটলে রাকিমন বেগম পরে গিয়ে আঘাত প্রাপ্ত হয়েছেন। তবে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার বিষয়টি সত্য নহে।

এব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি নুরুজ্জামান জানান বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে  তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com