1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

তাহিরপুরে শিশু পার্কের কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাসেম-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২০২ টাইম ভিউ

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি

হাওর বেষ্টিত তাহিরপুরের দীর্ঘ প্রত্যাশার ফসল শিশু পার্কের কাজের উদ্ধোধন করেন উপজেলার চৌকষ নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাসেম।

সোমবার সকাল ১২ টায় উপজেলা চত্বর ঘেরা দৃষ্টি নন্দন ইউনিয়ন পরিষদ সংলগ্ন পরিত্যক্ত জায়গায় আনুষ্ঠানিক ভাবে সকল শ্রেনী পেশার মানুষকে নিয়ে শিশু পার্কের কাজের উদ্ধোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোঃ আবুল হাসেম নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে পার্কটির কাজের উদ্ধোধন করেন।

হাওর বেষ্টিত তাহিরপুর উপজেলা বাসীর দীর্ঘ দিনের দাবি ছিল, কোমলমতি শিশু-কিশোরদের নির্মল চিত্তবিনোদনের জন্য উপজেলা সদরে একটি শিশু পার্ক নির্মাণ করার। ‘উপজেলা পরিষদ শিশু পার্ক’ নামে শিশু পার্কটির কাজের উদ্বোধন হওয়ার ফলে তাহিরপুর বাসীর দীর্ঘদিনের এই দাবি অবশেষে কিছুটা হলেও পূরণ হয়েছে।

উপজেলা পরিষদের অর্থায়নে, উপজেলা প্রশাসন এর ঐকান্তিক প্রচেষ্টায়, ইউএনও মোঃ আবুল হাসেম এর পরিকল্পনায় গড়ে তোলা হচ্ছে ‘উপজেলা পরিষদ শিশু পার্ক’ নামে এই শিশু পার্কটি।

শিশু পার্কটি উদ্ধোধনের সময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব জুনাব আলী, জেলা বি এনপির সহঃ দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জল, বীর মুক্তিযোদ্ধা হারুন রশীদ, বি এনপি নেতা বাদল মিয়া,কৃষক দল সভাপতি লুৎফর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মাহবুব চৌধুরী, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, রোকন উদ্দিন, সৈকত হাসান, আবুজহুর,নজরুল শিকদার, সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুল হাসেম বলেন, শিশুদের লেখাপড়ার পাশাপাশি বিনোদনের প্রয়োজন আছে। এই পার্কে শিশুরা মনের আনন্দে খেলাধুলা করতে পারবে। শিশুদের মেধা বিকাশের পাশাপাশি বিনোদনের চাহিদা মেটাবে এই পার্কটি । তাহিরপুর বাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি শিশু পার্কের আমরা সকলে মিলে আজ পার্কটির কাজের উদ্ধোধন করেছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com