1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বিডি ক্লিন ও পৌর প্রশাসনের উদ্যোগে খাল পরিস্কার অভিযান-গাজীপুর সংবাদ 

আমখোলায় খাবারে চেতনা নাশক প্রয়োগ করে চুরি; মালামালসহ আটক দুই-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৬২ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন,স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপা উপজেলার

আমখোলায় খাবারের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে চুরির ঘটনা ঘটেছে। মুমূর্ষু অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী হয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন মা ও ছেলে। এ বিষয়ে চুরির মালামালসহ দুই চোরকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গ্রামে। সূত্রে জানা যায়, ৩ নভেম্বর সন্ধ্যা আনুমানিক সারে ছয়টার সময়ে দুর্বৃত্তরা ঘরের ভিতরে প্রবেশ করে খাবারের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে রেখে গা ঢাকা দিয়ে থাকে। প্রতিদিনের মত রাত আনুমানিক দশ’টা থেকে এগারোটার ভিতরে রাতে খাবার খাওয়ার প্রস্তুতি শেষ করে দ্রুত শুয়ে পরেন মাহিনুর বেগম (মা) ও দশ বছরের শিশু আজিজুল। পরের দিন ৪ নভেম্বর সোমবার সকাল দশটা পর্যন্ত মা ও ছেলের কোন সাড়াশব্দ না পেয়ে, বাড়ির লোকজন জানালা দিয়ে দেখতে পায়, মা ও ছেলে অচেতন অবস্থায় পরে আছে। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগীতায় গলাচিপা সরকারি হাসপাতালে ভর্তি করালে ডাক্তারদের চিকিৎসায় সুস্থ্য হয়ে জানান, দূর্বত্যরা তার পরনে থাকা গলা, কানের স্বর্ণালংকার, নগদ টাকা ঘরের ভিতরে সোলার ব্যাটারিসহ অনেক কিছু চুরি করে নিয়ে গেছে। এবিষয়ে থানায় অভিযোগ প্রদান করেন।

৪ নভেম্বর আনুমানিক সন্ধ্যা সারে সাত’টার সময়ে আমতলী উপজেলার আঠারো গাছিয়া ইউনিয়ের ৬ নং ওয়ার্ডের দেলোয়ার মৃধার ছেলে মাহাতাব মৃধা (৪০) চুরিকৃত সোলার ব্যাটারি আমখলা বাজারে বিক্রি করার সময়ে বিট পুলিশের হাতে আটক হয় এবং জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জরিত ব্যাক্তিদের নাম পরিচয় স্বীকার করে। চোর আটকের খবর শুনে অভিযোগ কারী মাহিনুর বেগমের মেয়ে সিমা, বাজারে উপস্থিত হয়ে তাদের ব্যবহারকৃত জিনিসপত্র শনাক্ত করলে, পুলিশের অভিযানে সুকৌশলে ৫ নভেম্বর গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া ৯ নম্বর ওয়ার্ড থেকে হাবিব মৃধার ছেলে রাসেদুল (৩৪) কে আটক করে পুলিশ।

এবিষয়ে গলাচিপা থানার ওসি মোঃ আশাদুর রহমান গণমাধ্যমকে বলেন, সারা দেশেই কিছুনা কিছু বিছিন্ন ঘটনা হচ্ছে। যেহেতু বাংলাদেশ পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী যৌথভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়োন্ত্রনে আনার শতভাগ চেষ্টা করছেন, তারই ধারাবাহিতায় আমখোলা ঘটনার বিষয়টি গুরুত্বসহকারে দেখে ৩৬ ঘন্টার ভিতরই চুরিকৃত মালামাল এবং চেতনা নাশক ঔষধ সহ দুজন চোর’কে আটক করে প্রচলিত আইনে মামলায় জেল হাজতে পাঠাতে সক্ষম হয়েছি। এছাড়াও বিভিন্ন বিষয়ে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com