1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বিডি ক্লিন ও পৌর প্রশাসনের উদ্যোগে খাল পরিস্কার অভিযান-গাজীপুর সংবাদ 

গলাচিপায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিশাল জনসভা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৭৭ টাইম ভিউ

মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গলাচিপা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় গলাচিপা পৌর শহরের হাইস্কুল খেলার মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন।

প্রধান অতিথির বক্তব্যে হাসান মামুন বলেন, দীর্ঘ সতেরো বছর ফ্যাসিস্ট সরকারের স্বৈরচারী কার্যক্রম থেকে ছাত্র জনতার আন্দোলনে শত শত তাজা প্রাণ ও রক্তের বিনিময়ে একটি স্বাধীনতা ফিরে পেয়েছি। তাই এই স্বাধীনতা রক্ষায় জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতাকর্মী ও সমর্থকদের ধৈর্যের সাথে সুশৃঙ্খলভাবে জনসাধারণের পাশে থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত কাজ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী দল থেকে যাকে মনোনয়ন দিবেন বিএনপির নেতাকর্মীরা সার্বিকভাবে তাকে সহযোগিতা করবে। এসময় তিনি বলেন, দল থেকে তাকে মনোনয়ন দিলে পটুয়াখালী -৩ আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জনগণকে সাথে নিয়ে গলাচিপা-দশমিনা উপজেলাকে একটি পূর্ণাঙ্গ আধুনিক উপজেলা উপহার দিতে কাজ করবেন। এসময় সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেন তিনি।

জনসভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সিদ্দিকুর রহমান। সভা পরিচালনা করেন, গলাচিপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সত্তার হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন খান, সহ সভাপতি খন্দকার মিজানুর রহমান, আব্দুস সালাম মৃধা, বাবু পঙ্কজ দেবনাথ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুব ফরাজি, সৈয়দ আলম, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান প্যাদা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন খান।

এছাড়াও জনসভায় বক্তব্য রাখেন, গলাচিপা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার মশিউর রহমান শাহীন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মো. মাসুম বিল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আসাদুজ্জামান সবুজ ও শহিদুল ইসলাম মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম দূর্জয় রুবেল, দশমিনা উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক শাহ আলম শানু প্রমুখ।

এর আগে দুপুর থেকে সমাবেশ স্থলে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকে। দুপুরের পর ৩ টায় মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় জনসভায় উপস্থিত ছিলেন, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদলসহ বিএনপির সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com