1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে পৌর সভায় ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডিবাইডার, ফোরলেন সড়কসহ ২৬৬ কোটি টাকার উন্নয়ন কাজের পরিদর্শন করেছেন—এমপি মিলন-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা-গাজীপুর সংবাদ  football predictions: أفضل الطرق للاستفادة من مباراة أستراليا ضد مصر প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী  মোঃ সুমন খান-গাজীপুর সংবাদ  জামালপুরে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে হত্যা মামলা, এলাকায় তোলপাড়-গাজীপুর সংবাদ  Online vs Traditional Poker: How to Bet with Foreign Companies Without a Deposit ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক-গাজীপুর সংবাদ  জাতীয় পর্যায়ে সেরা ১০-এ এনজেড আলিম মাদ্রাসা, কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ কাপাসিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ-গাজীপুর সংবাদ 

নাটোরে বিএনপির নামে চাঁদাবাজি করলে দাঁত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দুলুর-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৩২ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরে বিএনপির নামে কেউ অন্যায়, অত্যাচার, সন্ত্রাসী ও চাঁদাবাজি করলে দাঁত এবং হাত ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাটোরবাসীর উদ্দেশ্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আজ নাটোর সন্ত্রাসমুক্ত। কোনো অন্যায়, অবিচারের কাছে নাটোরের মানুষ মাথা নত করবে না। আমি মন্ত্রী থাকাকালীন, অতীতে নাটোরের মানুষ স্বাধীনভাবে চলাফেরা করেছে, কোথাও তাদের চাঁদা দিতে হয়নি। যদি কেউ আপনাদের কাছে চাঁদাবাজি করতে চায় আপনারা আমাকে অভিযোগ দেবেন। আমি কথা দিলাম সন্ত্রাসীদের দাঁত ও হাত ভেঙে দিব ইনশাআল্লাহ। দুলু বলেন, ফুটপাতের ব্যবসায়ী, টেম্পোওয়ালাদের আর কোনো চাঁদা দিতে হবে না। এই টেম্পোর চাঁদা নিয়ে আওয়ামী লীগে মারামারি, ভাগাভাগি ও সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে। নাটোরে আর কোনো চাঁদাবাজি চলবে না। নাটোরকে শান্তির নগর, উন্নয়নের নগর এবং সুন্দর একটি জেলা হিসেবে পরিণত করবো। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এদিন সকাল ১০টা থেকেই নাটোরের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। সেখান থেকে মিছিল নিয়ে কানাইখালী এসে সমাবেশ করেন নেতাকর্মীরা।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নাটোর জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com