1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বিডি ক্লিন ও পৌর প্রশাসনের উদ্যোগে খাল পরিস্কার অভিযান-গাজীপুর সংবাদ 

বৈষম্যবিরোধী আন্দোলনে ফারুক হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৬৬ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রামে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ করে ফার্নিচার কর্মী মো.ফারুক হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি বায়েজিদ বোস্তামি থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল নবী লেদুকে নগরের খুলশী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

আবদুল নবী লেদু (৫০) বায়েজিদ বোস্তামি থানাধীন অক্সিজেন মোড় এলাকার আব্দুল হাকিমের ছেলে।

র‌্যাব জানিয়েছেন, গত ১৬ জুলাই দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরের পাঁচলাইশ মডেল থানার মুরাদপুর এন মোহাম্মদ প্লাস্টিকের বিপরীত পাশে জুমাইরা বিল্ডিং এর সামনে ছাত্র-জনতা বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রায় ২০০০ শিক্ষার্থী ও সাধারণ জনতার ওপর আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা এলোপাথাড়ি বোমা বিস্ফোরণসহ দা-কিরিচ, লোহার রড, চাপাতি দিয়ে আঘাত, শর্টগান এবং পিস্তল দিয়ে গুলি চালিয়ে বহু ছাত্র জনতাকে আহত করে।

এ সময় ফার্নিচারকর্মী মো. ফারুক তার কর্মস্থল থেকে বহদ্দারহাটে ভাত খাওয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় মুরাদপুর পৌঁছালে সংঘর্ষের মধ্যে পড়ে গুলিতে বুকে, পেটে ও পায়ে গুলিবিদ্ধ হয়। আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় তার পিতা মো.দুলাল বাদি হয়ে পাঁচলাইশ মডেল থানায় ২৬৯ জনের নামোল্লেখ ও অজ্ঞাত ৪০ ধেকে ৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ-উল-আলম জানান, পাঁচলাইশ থানার মো.ফারুক হত্যা মামলার পলাতক আসামি আবদুল নবী লেদু গরীবুল্লাহ শাহ মাজার এলাকায় অবস্থান করার খবর পেয়ে মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

লেদু মামলা হওয়ার পর থেকে গ্রেপ্তার এড়াতে নগরের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল। তিনি আরও জানান, লেদুর বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পাঁচলাইশ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com