1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বিডি ক্লিন ও পৌর প্রশাসনের উদ্যোগে খাল পরিস্কার অভিযান-গাজীপুর সংবাদ 

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন ——- লায়ন মোঃ গনি মিয়া বাবুল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৫৭ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক

লেখক উন্নয়ন কেন্দ্রের কেন্দ্রীয় চেয়ারম্যান লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন, তিনি আজীবন মানবতার কল্যাণে কাজ করেছেন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি সদ্য প্রয়াত মুহম্মদ আলতাফ হোসেন স্মরণে ৮ নভেম্বর শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে আব্দুস সালাম মিলনায়তনে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, তৃণমূল সাংবাদিকদের সংগঠন ‘জাতীয় সাংবাদিক সংস্থা’ দীর্ঘ ৪৩ বছর যাবত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার সুনিশ্চিত করতে নানা প্রশংসনীয় কার্যক্রম করে আসছে। এই সংগঠনের প্রধান উদ্যোক্তা ও অন্যতম প্রতিষ্ঠাতা মুহম্মদ আলতাফ হোসেন তৃণমূল সাংবাদিকদের নিকট খুবই পরিচিত জনপ্রিয় মানুষ। তিনি সর্বদা ইতিবাচক ও উন্নয়নমূলক সাংবাদিকতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে সাংবাদিকদের উদ্বুদ্ধ করে গেছেন।

জাতীয় সাংবাদিক সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মমিনুর রশিদ সাইন এর সভাপতিত্বে ও মহাসচিব কামরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মুহম্মদ আলতাফ হোসেন এর ছেলে ডাক্তার মো: মনির হোসেন ও মুনজুর হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি খায়রুল ইসলাম, সহ-সভাপতি মিজানুর রহমান প্রিন্স, জামাল হোসেন, যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ, যুগ্ম মহাসচিব কাজী মাহামুদুল হাসান, সহকারী মহাসচিব হাসান সরদার জুয়েল, আতিকুর রহমান আজাদ, সাংগঠনিক সচিব মো: রাসেল সরকার, অর্থ সচিব আবেদ আলী, দপ্তর সম্পাদক রাব্বি মোল্লা, ঢাকা জেলার সভাপতি মহসিন, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক আমেদ আলী, কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক ওসমান গনি, রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মিলন, চাঁদপুর জেলা কমিটির সভাপতি কামাল হোসেন ও বগুড়া জেলা কমিটির সভাপতি মুহাম্মদ আবু মুসা প্রমুখ।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিভাগ ও জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুম মুহম্মদ আলতাফ হোসেন এর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com