1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বিডি ক্লিন ও পৌর প্রশাসনের উদ্যোগে খাল পরিস্কার অভিযান-গাজীপুর সংবাদ 

পটুয়াখালীতে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৪৮ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

বাংলাদেশে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা ও স্থানীয় সরকার প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াসমূহ জোরদার করনে পটুয়াখালী জেলা, উপজেলা ও পৌরসভার টাস্কফোর্স কমিটির সদস্যদের মধ্যকার সমন্বয় নিশ্চিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) বিকাল ৪ টায় পটুয়াখালী পৌরসভার সভাকক্ষে পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালেক (উপসচিব) জুয়েল রানা এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত আরা জাহান উর্মি। স্বাগত বক্তব্য রাখেন আদর্শ মানবসেবা সংস্থার পরিচালক আফরোজা আকবর। আরও বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, স্যানিটারী ইন্সপেক্টর শারমিন সুলতানা, লতিফ মিউনিসিপ্যাল সেমিনারীর প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, গ্রাম বাংলার উন্নয়ন কমিটির কো-অর্ডিনেটর এবিকে রেজা, আদর্শ মানবসেবা সংস্থার সমন্বয়কারী মাসুদ রানা শিবলী।

সভায় পৌর প্রশাসক জুয়েল রানা বলেন স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাসপাতালের ১০০ মিটারের মধ্যে সিগারেট, বিড়ি, গুল ও জর্দ্দাসহ কোন ধরনের তামাকজাত দ্রব্য ব্যবহার ও বিক্রয় এবং দোকানসমূহে তামাক-সিগারেটের কোন ধরনের প্রচার বিজ্ঞাপন ব্যবহার ও লাগানো আইনত নিষিদ্ধ। এ ব্যপারে কঠোর আইন রয়েছে। তিনি বলেন সিগারেট ও তামাকজাতদ্রব্য বিজ্ঞাপন ব্যাবহারকারী ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা বা তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের বিধান রয়েছে। এ বিধান সম্পর্কে জনগনকে সচেতন করার জন্য প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সমূহকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের পরামর্শ দেন পৌর প্রশাসক জুয়েল রানা। বিজ্ঞাপন বন্ধে সদর ইউএনও ও পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টরদ্বয়কে নিয়ে মাঠে কাজ করারও সিদ্ধান্ত গৃহীত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com