1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকের চাঁদনীঘাটে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি-গাজীপুর সংবাদ  যাদুকাটা নদীর দখল বুঝিয়ে দিল প্রশাসন নদীর পাড় কাটলে কঠোর ব্যবস্থা: ইউএনও-গাজীপুর সংবাদ  সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দ-গাজীপুর সংবাদ  ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক সংরক্ষিত কাউন্সিলর কাকলী-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুলের পুজা মন্ডপ পরিদর্শন-গাজীপুর সংবাদ  ছাতকের মহদী পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন-গাজীপুর সংবাদ  পটুয়াখালী সদর উপজেলায় দিনমজুর পরিবারের পৈতৃক জমি দখলের অভিযোগ  ​স্থানীয় প্রভাব ও জালিয়াতির মাধ্যমে রেকর্ডিও জমি ভোগের দাবিতে সংবাদ সম্মেলনে।-গাজীপুর সংবাদ  এই পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি কামরুজ্জামান রতন-গাজীপুর সংবাদ  ‎যুবদলের কেন্দ্রীয় নেতা কামাল আনোয়াররর রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন -গাজীপুর সংবাদ 

নাটোরের সিংড়ায় ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২২১ টাইম ভিউ

মোঃ মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

নাটোরের সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা’র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ ও প্রতিবাদ সভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করেন। এসময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার, সিংড়া থানার ওসি আসমাউল হক ও সেনাবাহিনীর কর্মকর্তারা এসে মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। দুপুর ১টার দিকে সদ্য বদলীকৃত ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা মহাসড়কে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তবুও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যান।

ইউএনও হা-মীম তাবাসসুম প্রভার বদলি আদেশ প্রত্যাহার ও নবাগত ইউএনও মাজহারুল ইসলাম যেন নাটোর জেলার কোনো উপজেলায় যোগদান না করেন সে দাবি করে কর্মসূচি শেষ করেন।


দাবি না মানলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

এসময় বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাটোরের ছাত্র প্রতিনিধি মোঃ শিশির মাহমুদ, ও উদয় মিজান, সিংড়া উপজেলার ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান, আব্দুল মমিন, আদনান সরকার, নিস্তাক বিল্টু, শোয়াইব তামজিদ, সজিব সরদার ও রাকিবুল হাসান প্রমুখ।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর এক প্রজ্ঞাপনে ইউএনও হা-মীম তাবাসসুম প্রভাকে সিংড়া থেকে একই জেলার বাগাতিপাড়া উপজেলায় বদলির আদেশ দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com