1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
ওষখাইন রজায়ী দরবার শরীফে ১১ মে বার্ষিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত হবে-গাজীপুর সংবাদ  ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ-গাজীপুর সংবাদ  জামালপুরে হযরত শাহজামাল(রঃ) স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল সম্পন্ন-গাজীপুর সংবাদ  জমকালো আয়োজনে দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন!-গাজীপুর সংবাদ  চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজের বিদায়, নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্টিত-গাজীপুর সংবাদ Vegasino : Votre Plateforme Privilégiée pour les Activités de Casino en Ligne Roll Dorado : Votre propre Plateforme Premium pour les Divertissements de Casino en Réseau Plinko: The Definitive Handbook to Excelling at Our Experience of Luck and Tactics Plinko: Het Topklasse Casino Game voor Aanpak en Mazzel Mine Slot-spelet – Den Ultimata Guiden till Vårt Tidlösa Casinospel

পটুয়াখালী জেলায় সরকারি প্রসিকিউটর (জিপি) হয়েছেন এ্যাডঃ আব্দুল্লাহ ইউসুফ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৮০ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

পটুয়াখালী জেলার জেলা ও দায়রা জজ আদালতে ও এর অধীন আদালত, বিশেষ জজ আদালত এবং নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে আইন কর্মকর্তা নিয়োগে সরকারি প্রসিকিউটর (জেলা ও দায়রা জজ আদালত) এ সরকারি প্রসিকিউটর (জিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন এ্যাডভোকেট মো. আব্দুল্লাহ ইউসুফ।

তিনি ২০১৩ খ্রিঃ এর ৬ এপ্রিল পটুয়াখালী জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। এ্যাডঃ আব্দুল্লাহ ইউসুফ পটুয়াখালী জেলা পরিষদ ও পটুয়াখালী পৌরসভার আইন উপদেষ্টা, ব্লাস্ট ও লিগ্যাল এইড, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, আইএফআইসি ব্যাংকের প্যানেল আইনজীবী হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ইযুথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও ইউনাইটেট হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন UHWO এর আইন উপদেষ্টা এবং নৌযান শ্রমিক ইউনিয়নের আইন বিষয়ক সম্পাদক ও আয়কর আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। আইন পেশার পাশাপাশি এ্যাডভোকেট আব্দুল্লাহ ইউসুফ জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন নামক পত্রিকা ও মানবাধিকার টিভি এর আইন উপদেষ্টা এবং মানবাধিকার প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক পদে কর্মরত আছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন ও বিচার বিভাগ সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) বাংলাদেশ সুপ্রীম কোর্ট ঢাকা এর উপ সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মারুফ হোসাইন কর্তৃক প্রেরিত নিয়োগ পত্র (স্মারক নং- সলিসিটর / জিপি- পিপি (পটুয়াখালী) ৬২/২০২৪( অংশ-২)-১৮৯ সূত্রে জানা গেছে, পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে ও এর অধীন বিশেষ জজ আদালতে এ্যাডভোকেট মো. আব্দুল্লাহ ইউসুফকে সরকারি প্রসিকিউটর হিসেবে নিয়োগ করা হয়েছে। এ নিয়োগ প্রদানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পটুয়াখালী জেলার জেলা ও দায়রা জজ আদালতে ও এর অধীন আদালত, বিশেষ জজ আদালত এবং নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সকল বিজ্ঞ বিচারক ও আইনজীবীদের সহযোগিতা কামনা করেন এ্যাডঃ আব্দুল্লাহ ইউসুফ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com