1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

নাটোরে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৯৮ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মো. হযরত আলী (৪৮) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। আসামি হযরত আলী নাটোর সদর উপজেলার বাগরুম গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৮ জুলাই বিকেলে ওই শিশু শিক্ষার্থী ব্র্যাক পরিচালিত বাগরুম শিশু নিকেতনে হযরত আলীর কাছে প্রাইভেট পড়তে যায়। পড়া শেষে অন্যান্য শিক্ষার্থীদের ছুটি দিলেও ওই শিক্ষার্থীকে স্কুলের পরীক্ষার প্রশ্নপত্র দেখানোর প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায় এ আসামি। পরে সেখানে তার কক্ষে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন হযরত আলী। পরে এ বিষয়টি কাউকে না বলতে ভয়-ভীতি দেখান তিনি।

এ ঘটনার চার দিনের মাথায় ১২ জুলাই দুপুরের দিকে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এরপর তার বাবা-মা জিজ্ঞাসা করলে ঘটনাটি খুলে বলে ওই শিশু। এ ঘটনায় ১৩ জুলাই শিশুটির বাবা আব্দুল আওয়াল বাদী হয়ে হযরত আলীকে অভিযুক্ত করে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে পাঠায়। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ আল মামুন তদন্ত শেষে একই বছরের ১৯ আগস্ট আদালতে চার্জশিট দেন। এরপর দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আসামির উপস্থিতিতে আজ সোমবার দুপুরে আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com