1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

জাফলং সীমান্তে চোরাচালান জেলা ডিবি ও থানার লাইনম্যান সামছুল ও মান্নানের নিয়ন্ত্রনে-গাজীপুর সংবাদ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৬৪ টাইম ভিউ

গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা জাফলং জিরো পয়েন্ট সিঁড়িরঘাট ও সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে দেদারসে আসছে ভারতীয় অবৈধ পণ্য সামগ্রী বাংলাদেশ, ভারতীয় চোরাকারবারীদের কাছ থেকে জেলা ডিবি ও থানা পুলিশের নামে চাঁদাবাজি অভিযোগ রয়েছে লাইনম্যান সামছুল ও মান্নান মেম্বার সহ কয়েক জনের বিরুদ্ধে। লাইনম্যান সামছুল এক সময় ছিল থানা পুলিশের সোর্স। দীর্ঘদিন সোর্স হিসেবে কাজ করে সীমান্তের এক স্মাগলার জনৈক মহিলার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলে নিজেই জড়িয়ে পড়ে চোরাচালান ব্যবসার। পুলিশের সাথে সম্পর্ক থাকায় সেই সুযোগে হয়ে যায় পুলিশের লাইনম্যান। শেষমেশ সামছুল সীমান্তের স্মাগলার ঐ মহিলাকে বিয়ে কর্ েচোরাচালানের লাইন পাকাপোক্ত করে নেয়। বিগত সরকারের শাসন আমলে সামছুল ছিলো ব্যাপরোয়া কারণ, তার পরিবারের সকলেই আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত। কারণ তার বড় ভাই ও মামা ছিলেন স্থানীয় আওয়ামী লীগের বড় নেতা। তাই তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পর্যন্ত পায়নি। থানা পুলিশ ছিলো তার কাছে অসহায়। চোরাকারবারি সামছুলের বিরুদ্ধে রয়েছে নাশকতার দুটি মামলা। এসব মামলায় পুলিশের খাতা সে পালাতক। কিন্তু রাত হলেই থানার ওসির সাথে বৈঠকে বসে সামছুল, মান্নানসহ চোরাকারবারিরা।
এদিকে সামছুলের মতো আরেক ক্ষমতারধর চোরাকারবারী হলো ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের ইউনিয়ন পরিষদ সদস্য মান্নান। সীমান্ত এলাকার গুচ্ছগ্রামে বাড়ি হওয়ায় সে নিজেই জড়িয়ে পড়েছে চোরাকারবারে। এখন চোরাচালান ব্যবসার পাশাপাশি নিজেই জেলা ডিবি ও থানা পুলিশের লাইনম্যান হয়ে উঠেছেন। মান্নান মেম্বার প্রায়ই হুমকিদেন আমি ইউনিয়ন পরিষদের সদস্য, তাই আমাকে পুলিশ লাইন না দিয়ে কিছু করার নেই। মান্নান জনপ্রতিনিধি হয়ে নিজেই চোরাচালান নিয়ন্ত্রণ করতে গড়ে তুলেছেন নিজস্ব একটি সিন্ডিকেট, তার দলে রয়েছেন প্রায় ৩০ জনের মতো সদস্য।
এদিকে সীমান্তের চোরাচালান প্রতিরোধে সিলেট রেঞ্জ ডিআইজির মিটিং এরপর বিভাগীয় কমিশনার সম্প্রতি মিটিংয়ে বসেন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর উর্দ্ধতন কর্তৃপক্ষ। সেখানে সীমান্তের চোরাচালান প্রতিরোধে নেওয়া হয় জরুরি নানা রকম সিদ্ধান্ত। ঐদিন রাতেই চোরাকারবারিদের নিয়ে থানায় বৈঠকে বসেন থানার ওসি সরকার তোফায়েল। রাত ৩টা পর্যন্ত চলে থানার ওসির সাথে চোরাকারবারিদের বৈঠক। সেখানে উপস্তিত ছিলেন স্থানীয় বিএনপির কিছু বির্তকৃত নেতা। মাসিক না কমিশন নিয়ে কোন সিদ্ধান্তের পৌঁছাতে না পারায় সামছুল ও মান্নানের কাছেই রয়ে যায় চোরাচালানের লাইন।
এদিকে চোরাচালান বন্ধ করতে উর্দ্ধতন কর্তৃপক্ষের বৈঠক আর থানায় ওসির নেতৃত্বে বসছে চোরাকারবারিদের বৈঠক। তাহলে কিভাবে সীমান্তের চোরাচালান বন্ধ হবে ? সেই প্রশ্ন সচেতন মহলের মাঝে।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের বিট অফিসার জহুর লাল এর ব্যবহৃত মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমি এলাকায় নতুন এেেসছি, এখানে কাউকে তেমন চিনিনা। চোরাচালান বন্ধ করতে পুলিশ তৎপর রয়েছে। সামছুল ও মান্নান মেম্বার সম্পর্কে খোঁজ নিয়ে দেখবো। কেউ পুলিশের নামে চাঁদাবাজি করলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।
তবে আরেকটি সূত্র নিশ্চিত করেছে সামছুল ও মান্নানের সাথে মামার দোকানে বসছেন জহুর লাল। কিন্তু সেনাবাহিনীর টহল জোরদার থাকায় তেমন একটা সুযোগ করতে পারছেন না চোরাকারবারিরা।
এদিকে সীমান্তের একাধিক চোরাকারবারীর সাথে পরিচয় গোপন করে, আলাপকালে তারা জানান, স্থানীয় বিট অফিসার জহুর লালকে ম্যানেজ করে সময় সুযোগ-বুঝে আমরা ভারতীয় চিনিসহ পন্য নিয়ে আসছি। পুলিশের চাঁদার পরিমান বেড়ে যাওয়ায় লাভটা একটু কম হচ্ছে। পুলিশ ও জেলা ডিবি ওসি (উত্তর) এর লাইনের টাকা মান্নান মেম্বার ও সামছুল নিচ্ছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com