1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সালাউদ্দীন আলী-গাজীপুর সংবাদ  স্বপ্নপূরণ ১৪৩ প্রার্থীর মেধার জয়, কনস্টেবল (টিআরসি) পদে চট্টগ্রামের নিয়োগ চূড়ান্ত : পুলিশ সুপার মাসুদ-গাজীপুর সংবাদ  Най-надеждните международни казино платформи: Пълно указание за избор на надеждна услуга uncategorized Overzicht van alle Holland Casinos: Jouw Volledige Wegwijzer voor Wettelijk Online Spelen সলিমপুরে র‍্যাব ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, আত্মরক্ষায় ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি গোলাগুলি-গাজীপুর সংবাদ  ডোপ টেস্টে নির্দোষ,উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিবেদন অপপ্রচারের শিকার হাফিজ-গাজীপুর সংবাদ  দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-গাজীপুর সংবাদ  🌙 ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কলিম উদ্দিন আহমদ মিলন এমপি-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে খাল-খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক- মোহাম্মদ রফিকুল হক-গাজীপুর সংবাদ 

প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যানের সাফল্য কামনা অভিনন্দন:বহমান বাংলা পরিবার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১২৮ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

বাংলাদেশ প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. এ কে এম আবদুল হাকিমকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বহমান বাংলা পরিবার।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বহমান বাংলা পরিবার পক্ষ থেকে
এক যৌথ বিবৃতিতে নবনিযুক্ত চেয়ারম্যানের সাফল্য কামনা করে এ অভিনন্দন জানান।

গত রোববার তিনি দায়িত্ব বুঝে নেন। মো. এ কে এম আবদুল হাকিম বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন।

বিবৃতিতে সম্পাদক মোহাম্মদ আতাউল হাকিম আরিফ মহোদয় বলেন, মো. এ কে এম আবদুল হাকিমের মতো অভিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তিত্ব প্রেস কাউন্সিলের নেতৃত্ব গ্রহণ করায় দেশের গণমাধ্যমের স্বাধীনতা, নৈতিক মানদণ্ড এবং দায়বদ্ধতা আরও সুসংহত হবে বলে আমাদের বিশ্বাস। তার দূরদর্শী নেতৃত্বে প্রেস কাউন্সিল সাংবাদিক সমাজের অধিকার রক্ষা ও সুষ্ঠু সাংবাদিকতাকে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা তার সফল, কার্যকর ও গৌরবময় মেয়াদের প্রত্যাশা করছি।
তিনি আরও বলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল থেকে তৃণমূলের গণমাধ্যমকর্মীরা বিগত দিনে প্রশিক্ষণের তেমন সুযোগ পায়নি। বরং এই সুযোগ-সুবিধাগুলো মূলত প্রতিষ্ঠিত গণমাধ্যমের সাংবাদিকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ফলে মফস্বলের সাংবাদিকরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়েছেন বলে আমরা মনে করি। আমরা আশা করি, বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক প্রশিক্ষণ কর্মশালা বৈষম্যহীনভাবে সব সাংবাদিকের জন্য চালু হবে। প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূলের সাংবাদিকরাও একদিন বড় বড় মিডিয়া হাউজগুলোতে কাজ করার সুযোগ পাবেন।
বিবৃতিতে চট্টগ্রাম সাংবাদিক সংস্থা নবনিযুক্ত চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের সাফল্যের জন্য সর্বদা সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেছে।

উল্লেখ্য:প্রেস কাউন্সিল আইন অনুযায়ী অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আবদুল হাকিমকে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়।

এর আগে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর গত ৯ সেপ্টেম্বর প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মো. নিজামুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার।

৩ বছরের চুক্তিতে তাঁকে ওই পদে নিয়োগ দিয়ে গত বুধবার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com