1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

গজারিয়ায় বিক্ষোভ সমাবেশ হাইকমিশনে হামলা, আলিফ হত্যা ও ইসকন নিষিদ্ধ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে গজারিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে তৌহিদি জনতা।

গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজির আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে তৌহিদি জনতার ঐক্য এ-ই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়।
এ প্রতিবাদ সভায় গজারিয়া উপজেলার বিভিন্ন গ্রামের মসজিদ মাদ্রাসা থেকে সহস্রাধিক মুসল্লি উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশ থেকে হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বিক্ষোভ ও প্রতিবাদ সভায় শাইখুল হাদিস আল্লামা হাসান ফারুকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান, মাওলানা আমান উল্লাহ, মাওলানা আব্দুস সালাম, মাওলানা জামাল উদ্দিন, মুফতি বেলাল হোসাইন, মুফতি সাইফুল ইসলাম, হাফেজ মাওলানা আল আমিন সরকার প্রমূখ।

এ সময় তাদের বক্তব্যে বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশের হাই কমিশনে যে হামলা, ভাংচুর এবং আমাদের জাতীয় পতাকা পোড়ানোর ঘটনা ঘটেছে, সেই ঘটনার জন্য এদেশে ভারতীয় হাইকমিশনের কাছে সরকারকে জবাবদিহি চাইতে হবে। জাতীয় পতাকা পোড়ানোর ঘটনায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।
ভারত সরকারকে বলেছি, যেসব সন্ত্রাসী এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।

যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান বলেন, ইসকনের বিতর্কিত কর্মকাণ্ড ও ভারতীয় গণমাধ্যমের গুজব ছড়ানোর পিছনে কি কারণ তা আমরা জানি। পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে কিন্তু আমরা তা হতে দিবো না। আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা প্রতিরোধে দেশের ধর্মপ্রাণ মানুষের পাশে থাকবে বিএনপি।

প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি ভবেরচর কলিম উল্লাহ কলেজ সড়ক দিয়ে ভবেরচর ঈদগাহ হয়ে পুনরায় সভাস্থলে এসে শেষ হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com