
নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরে সদ্য প্রয়াত প্রবীণ সাংবাদিক, ডেইলি নিউ নেশন পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাদামীর কবর জিয়ারত করেছেন আরজেএফ’র কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও দৈনিক ঘোষণা পত্রিকার প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলাম। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টায় আরজেএফ’র গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের সময় পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি আবিদ হোসেন বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক মুক্ত বলাকার সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর হোসেন ও প্রয়াত সাংবাদিকের ছেলে বাদামি বিপ্লব’কে সাথে নিয়ে গাজীপুর কেন্দ্রীয় কবরস্থানে কবর জিয়ারত করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী, সাংবাদিক মো. মোবারক হোসেন, এড. সাইফুল ইসলাম মানিক, মোঃ হাসান আলী শাজাহান, এস এম ইকবাল হোসেন, বিপ্লব বৈরাগী, গোলাম রাসুল দিনার, মো. সানাউল্লা ভূঁঞা প্রমুখ।
এ সময় সাংবাদিক নেতা এস এম জহিরুল ইসলাম বলেন, নজরুল ইসলাম বাদামী ভাই অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমি তার সাথে এক সময় কাজ করেছি। তিনি আর জে এফ এর গাজীপুর জেলার সাবেক সভাপতি ছিলেন, নজরুল ইসলাম বাদামির মৃত্যুতে পরিবারের সকলের প্রতি সমবেদনা জানান এবং আর জেএসএর পক্ষ থেকে পরিবারের সদস্য বিপ্লবকে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়াও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আরজেএফ গাজীপুর কমিটির সাধারণ সম্পাদক আবিদ হোসেন বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। পরে গাজীপুর জেলার আরজেএফ সাধারণ সম্পাদককে নতুন করেr কমিটি গঠনের ব্যাপারে পরামর্শ দেন।
Leave a Reply