1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

ছাতকে ট্রাক চালকের কিল-ঘুষিতে ব্যবসায়ীর মৃত্য: চালক আটক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে ট্রাক চালকের কিল-ঘুষিতে প্রাণ গেল আবদুল কাহার (৪৫) নামের এক ভাঙ্গারি ব্যবসায়ীর। এ ঘটনায় অভিযুক্ত রতন মন্ডল মিয়াকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বড়কাপন পয়েন্ট এলাকায়। নিহত আবদুল কাহার স্থানীয় দক্ষিণ বড়কাপন এলাকার মোহাম্মদ আবদুল্লার ছেলে। জানা যায়, বড়কাপন পয়েন্টের মেসার্স এনাম ট্রেডার্সে ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৩৬১৯) যোগে রড নিয়ে আসেন ট্রাক চালক রতন মন্ডল মিয়া। দোকানের পাশে রডের গাড়ি রাখাকে কেন্দ্র করে ভাঙ্গারী ব্যবসায়ী আবদুল কাহারের সাথে কথা কাটাকাটি হয় ট্রাক চালক রতন মন্ডল মিয়ার। এক পর্যায়ে চালক ক্ষিপ্ত হয়ে ভাঙ্গারী ব্যবসায়ীকে একাধিক কিল-ঘুষি দিলে অজ্ঞান হয়ে পড়ে। আশপাশ লোকজন তাৎক্ষনিক তাকে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ব্যবসায়ীর মৃত্যুর পর অভিযুক্ত চালককে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দেন। সে রাজবাড়ি জেলার, পাংশা উপজেলার চর আখড়া এলাকার মৃত সিকান্দার মন্ডলের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আবদুল কবির। তিনি বলেন অভিযুক্ত ট্রাক চালক পুলিশ হেফাজতে আছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com