1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

গজারিয়া হাটবাজার সরকারি জায়গায় দখল মুক্তে গজারিয়ায় পরিচ্ছন্ন অভিযান-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২৩০ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি গজারিয়াকে পরিষ্কার-পরিচ্ছন্ন, হাটবাজার দখল মুক্ত রাখতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

গজারিয়া উপজেলার ভবেরচর বাজার এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ-ই অভিযান চালায়।

দখল মুক্ত ও পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন শরীফ, ভবেরচর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো: রাসেল, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: সাদত আলী, কলিমউল্লা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো: শাহপরান, ছাত্র নেতা মো: শাহিন, ছাত্র নেতা মো: সেতু ইসলাম প্রমুখ।

হাট-বাজার দখলমুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে নির্বাহী মাজিস্ট্রেট মো: মামুন শরীফ বলেন, নীতিমালা বহির্ভূতভাবে ভবেরচর বাজারে যারা অবৈধ দখল করে ব্যবসা-বাণিজ্য করছে। নিয়মিত অভিযানে সেইসব দখলদারদের উচ্ছেদ করা হচ্ছে। তিনি আরো বলেন, গত দুইদিন আগে ভবেরচর বাজারে সাতটি অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। যারা নিজ দায়িত্বে ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার জন্য সময় চেয়েছে তাদেরকে সময় দেওয়া হয়। এই চলমান অভিযানের আওতাভুক্ত যারা থাকবে তাদেরকে উচ্ছেদ করে জায়গা সরকারি দখলে নিয়ে আসবো।

পরিষ্কার-পরিচ্ছন্ন, হাটবাজার দখল মুক্ত অভিযানের বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার বলে, ইউনিয়ন পরিষদ, স্থানীয় রাজনৈতিক

ব্যক্তিবর্গ ও থানা পুলিশের সহযোগিতায় আজকের এই অভিযান পরিচালনা করা হয়। আশা করি আমরা অল্প কিছুদিনের মধ্যেই এই ভবেরচর বাজারের সুশৃংখল একটা পরিবেশের মধ্যে নিয়ে আসবো। তিনি আরো বলেন, ভবেরচর বাজার স্টান্ডে অটোরিকশা সহ অন্যান্য গাড়ি গুলো যত্রতন্ত্রভাবে পার্কিং করার কারণে চলাচলের ব্যাঘাত ঘটে। আমরা এখানে অটো রিক্সা গুলোর একটি অস্থায়ী স্টান্ড করে দেওয়ার চেষ্টা করছি যাতে এই রাস্তায় চলাচলে কোন ব্যাঘাত না ঘটে। নিয়ম শৃঙ্খলা ও আইনের মধ্যে থেকেই সবাইকে বাজার পরিচালনা করার আহ্বান জানায়।
কহিনুর আক্তার আরো বলেন, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় এই অর্থ বছরে গজারিয়ায় প্রায় ১৬ হাজার গাছ লাগানো হয়েছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে গজারিয়াকে সবুজ ও পরিচ্ছন্ন গজারিয়া গড়ে তোলা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com