1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

একাধিক মামলার আসামি আ’লীগ নেতা তৌহিদের অফিসে চলছে সিসিকের কার্যক্রম-গাজীপুর সংবাদ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৭ টাইম ভিউ

সিলেট প্রতিনিধি

একাধিক মামলার চিহ্নিত আসামি আওয়ামীলীগ নেতা তৌহিদের অফিসেই পরিচালিত হচ্ছে সিসিকের ১৯ নং ওয়ার্ডের কার্যক্রম। ওয়ার্ডবাসীর ক্ষোভ

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট নির্দেশনা বিগত আমলের সাজানো নির্বাচনে জয়ী বরখাস্তকৃত কোন কাউন্সিলরের অফিস অন্তবর্তী আমলে আর ব্যবহার হবেনা। অথচ এটি একেবারেই মানা হচ্ছে না সিলেট সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডে।

এখানে রহস্যজনক কারনে একাধিক মামলার দাগী আসামি বরখাস্তকৃত সাবেক কাউন্সিলর আওয়ামীলীগনেতা এস, এম,তৌহিদ আমিন শওকতের অফিসটিই ব্যবহার হচ্ছে। এ নিয়ে ১৯ নং ওয়ার্ড সহ পুরো সিলেটে আলোচনা সমালোচনার ঝড় বইছে। তবে এই ওয়ার্ডে সিসিকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গৃহায়ন অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: দেলোয়ার হোসেন বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন ১৯ নং ওয়ার্ডের কার্ক্রম আমার গৃহায়ন অফিস কার্যালয় থেকেই পরিচালনা করি। এছাড়া এই ওয়ার্ডে একটি নতুন অফিস নেয়া হয়েছে।
নতুন অফিসে সিসিকের সব সেবা পাওয়া যাবে।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অস্বীকার করলেও ওয়ার্ডের বাসিন্দারা দাবি করেন এখনো এই অফিসটি খোলা রয়েছে। আর এখান থেকে ওয়ার্ডের অনেকের কাছে অফিস চলমান রয়েছে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে।

এ নিয়ে ওয়ার্ডের মুরব্বিরা ক্ষোভ প্রকাশ করে বলেন- বিগত আমলে দুর্নীতি , সন্ত্রাসী কার্যক্রলাপ , ভূমি দখল , বিরোধী রাজনৈতিক দলগুলোর অপর অকথ্য নির্যাতন চালিয়েছে এই তৌহিদ।দুইবার ভুয়া নির্বাচনে পাশ করেছে। সে এখন বরখাস্তকৃত। আর তার অফিসেই পরিচালিত হচ্ছে সিসিকের কার্যক্রম ?

এটা আপামর ওয়ার্ডবাসীর সাথে চরম অন্যায়। বৈষম্য বিরোধী চেতনার পরিপন্থী। রায়নগর এলাকার ফয়সল নাম এক তরুণ বলেন , স্বৈরাচারের দোসর আওয়ামীলীগ নেতা দশ মামলার আসামী তৌহিদ এখনো অফিস পরিচালনা করছে। তার অফিস থেকেই সিসিকের কাজ করার পায়তারা হচ্ছে। এটি মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার পরিপন্থী। মিতালি এলাকার মাসুক আহমেদ বলেন , গত এক দশক আওয়ামীলীগনেতা তৌহিদ ওয়ার্ডবাসীর উপর অকথ্য নির্যাতন চালিয়েছে , লুটপাট করে কোটিকোটি টাকার মালিক বনে গেছে সে। এই দুর্নীতিবাজ স্বৈরাচারের দোসরের অফিস যদি আইন অমান্য করে সিসিকের কেউ ব্যবহার করে তাহলে ওয়ার্ডবাসী আন্দোলন গড়ে তুলবে।

এসব বিষয় নিয়ে আওয়ামীলীগনেতা তৌহিদের বক্তব্য জানতে চাইলে তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com