1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণ হত্যাচেষ্টাকারী চসিক কাউন্সিলর আব্দুল বারেক আটক: র‌্যাব-৭-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীরর কোতোয়ালী থানাধীন নিউ মার্কেট এলাকায় ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ এবং হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় পলাতক আসামি শসিক ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল বারেক’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

১৬ ডিসেম্বর দুপুর ২টায় নগরীর দিদার মার্কেট এলাকায় অভিযানে আসামি আব্দুল বারেক (৬২), পিতা-মৃত আফজাল আহম্মেদ, সাং-পূর্ব হোসেন পাড়া, উত্তর পতেঙ্গা, থানা-পতেঙ্গা, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গত ৪ আগস্টে কোতোয়ালী থানাধীন নিউ মার্কেট এলাকায় ছাত্র-জনতা বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালন করছিল। কর্মসূচীতে ভিকটিম কাজী মোঃ সোহেল অংশগ্রহণকারী ছাত্র-জনতাকে খাবার পানি সরবরাহ করছিলেন। আন্দোলন চলাকালীন কাউন্সিলর আব্দুল বারেক ও অন্যান্য দুষ্কৃতিকারীরা অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ করে।

এছাড়াও, দুষ্কৃতিকারীরা হকি স্টিক, কিরিচ, দা ও লাঠি-সোটা দিয়ে ছাত্র জনতাকে পিটিয়ে এবং ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করে। এ সময় ভিকটিম কাজী মোঃ সোহেল আন্দোলন কর্মসূচির স্থান থেকে দৌঁড়ে প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে নুপুর মার্কেট গলিতে পৌঁছালে মোঃ আব্দুল বারেক এবং অন্যান্য দৃষ্কতিকারীরা অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি নিক্ষেপ করলে ভিকটিমের মাথা,মুখমণ্ডল, এবং শরীরের বিভিন্ন স্থানে গুলির স্প্লিন্টার লেগে ভিকটিম গুরতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয় লোকজন এবং অন্যান্য ছাত্র-জনতা ভিকটিম কাজী মোঃ সোহেল’কে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ভিকটিম সোহেল বাদী হয়ে কোতোয়ালী থানায় ২৮৪ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ৩০০/৪০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩১,তাং ৩০ আগস্ট -২৪ খ্রিঃ, ধারা- ১৪৩/১৪৭/১৪৮
/১৪৯/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪/৩৪ দ্য পেনাল কোড।

গোপন সংবাদে এজাহারনামীয় পলাতক আসামি মোঃ আব্দুল বারেক মহানগরীর চক বাজার থানাধীন দিদার মার্কেট এলাকায় অবস্থানকালে গ্রেফতার করতে সক্ষম হয়।

জিজ্ঞাসাবাদে আটক আসামী মামলা থেকে বাঁচতে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপন ছিল বলে স্বীকার করে

আসামির সিডিএমএস পর্যালোচনায় আব্দুল বারেক এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী, ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এবং লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় হত্যাচেষ্টা এবং নাশকতা সংক্রান্তে ০৩টি মামলার তথ্য পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে মহানগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com