1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র তিন যুগ পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৭০ টাইম ভিউ

হুমায়ুন কবির,ঠাকুরগাঁও প্রতিনিধি:

“তৃণমূল মানুষের সাথে, তৃণমূল মানুষের পাশে”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের তথা বাংলাদেশের স্বনামধন্য উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন-ইএসডিও’র তিনযুগ পূর্তি উপলক্ষ্যে তিন দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে সংস্থার প্রধান কার্যালয় চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকাসহ বেলুন উড্ড্য়নের মধ্যদিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন,অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান। গেষ্ট অব অনার প্রধান উপদেষ্টার কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন। বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ইশরাত ফারজানা,পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদ, ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ও ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার। পরে তিনযুগের ম্যুরাল উদ্বোধন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ভাচুয়ালি কর্মী সমাবেশের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তার স্থলে তার ছোট ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন ফিতা কেটে ম্যুরাল উদ্বোধন করেন। পরক্ষণেই “অনুভবে ঠাকুরগাঁও” শীর্ষক তরুণ শিল্পীদের চিত্র প্রদর্শনী উদ্বোধন ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। বিকেলে তিনযুগ পূর্তিতে “ধন্যবাদ জ্ঞাপন” অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে অতিথি ছিলেন সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্রাচার্য, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিএআরসি)’র চেয়ারম্যান জালাল আহমেদ, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক মো: ইউনুছ আলী, বিশিষ্ট নারী সংগঠক ও দি ইনস্টিটিউট অব চার্টার্ড এ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)’র সাবেক প্রেসিডেন্ট পারভিন মাহমুদ, আন্তর্জাতিক উন্নয়ন বিশেষজ্ঞ দেওয়ান এএইচ আলমগী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএসডিও’র নির্বাহী পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম। এর আগে সদর উপজেলার আকচায় অবস্থিত লোকায়ন জীবনবৈচিত্র জাদুঘরে লোকজ খেলনা গ্যালারির উদ্বোধন এবং পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। গত বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর  সন্ধায় ইএসডিও’র মাঠে তিন যুগ পূর্তি উপলক্ষ্যে “ইএসডিও উন্নয়ন মেলা’র উদ্বোধন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। সন্ধ্যায় রংপুর বিভাগের বিশিষ্ট শিল্পীদের সমন্বয়ে ভাওয়াইয়া উৎসবের মধ্য দিয়ে প্রথম দিনের অনুষ্ঠান কর্মসূচি শেষ হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com