1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

রাণীশংকৈলে ৮৮ পিস ইয়াবাসহ নারী আটক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৯ টাইম ভিউ

হুমায়ুন,কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিথিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদক বিরোধী অভিযানে ৮৮ পিস ইয়াবাসহ শিমু আকতার (২৫) নামে এক নারীকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার (২১ ডিসেম্বর) রাত ৮ টায় উপজেলার পাটগাঁও শিমুর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। শিমু ওই গ্রামের আবুল হোসেনের মেয়ে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী তার বাড়িতে

অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে পুলিশ ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে ওসি আরো বলেন, ইয়াবাসহ আটককৃত নারী শিমু আকতার এর নামে থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। আগামীকাল রোববার সকালে তাকে জেলা জেল হাজতে পাঠানো হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com