1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে পৌর সভায় ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডিবাইডার, ফোরলেন সড়কসহ ২৬৬ কোটি টাকার উন্নয়ন কাজের পরিদর্শন করেছেন—এমপি মিলন-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা-গাজীপুর সংবাদ  football predictions: أفضل الطرق للاستفادة من مباراة أستراليا ضد مصر প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী  মোঃ সুমন খান-গাজীপুর সংবাদ  জামালপুরে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে হত্যা মামলা, এলাকায় তোলপাড়-গাজীপুর সংবাদ  Online vs Traditional Poker: How to Bet with Foreign Companies Without a Deposit ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক-গাজীপুর সংবাদ  জাতীয় পর্যায়ে সেরা ১০-এ এনজেড আলিম মাদ্রাসা, কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ কাপাসিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ-গাজীপুর সংবাদ 

নাটোরে শ্মশান থেকে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১২০ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরে কেন্দ্রীয় মহাশ্মশান থেকে হাত-পা বাঁধা অবস্থায় তরুণ দাস নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মন্দিরের ভেতর থেকে দানবাক্সসহ পুরোনো কাসা-পিতলের মালামাল লুটের ঘটনা ঘটে।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে নাটোর শহরের বড়হরিশপুর এলাকায় কাশিমপুর মহাশ্মশান থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নাটোর সদর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তরুণ দাস শহরের আলাইপুর এলাকার কালী চন্দ্র দাসের ছেলে। শ্মশানের সহ-সভাপতি সুবল কুমার দাস জানান, সকাল সাড়ে ৯টার দিকে মন্দিরের গার্ড শ্মশানের ভেতরে প্রবেশ করলে হাত-পা বাঁধা অবস্থায় তরুণ দাসের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি তিনি শ্মশান কর্তৃপক্ষকে জানালে তারা ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। মন্দির ভেতরে তালা ভেঙে দানবাক্সসহ পুরোনো কাসা, পিতলের মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত ব্যক্তি ৩/৪ বছর ধরে রাতে শ্মশানে থাকতেন বলে জানান তিনি। ওসি মো. মাহাবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হাত-পা বাঁধা অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করেছি। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করছি, জড়িতদের চুরির সঙ্গে সম্পৃক্তা রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com