1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বব্যাপী সাংবাদিকদের ঐক্য ও গণমাধ্যম উন্নয়নে নতুন দিগন্ত: WIPC-এর আন্তর্জাতিক কমিটিতে রিচার্ড লাহাই এনজেভাও ও ম্যাক্সওয়েল কুডেকর-গাজীপুর সংবাদ  এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন ছাতকের হাফিজ নুরুস সাদাত হিশাম-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ-গাজীপুর সংবাদ  ফেসবুকে পরিচয়, অতঃপর বিয়ে; চীনা যুবককে ঘিরে ধর্মপাশায় চাঞ্চল্য-গাজীপুর সংবাদ  বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা, সেলিম পেলেন ঝালমুড়ির নতুন গাড়ি-গাজীপুর সংবাদ  মোহনা টিভিতে ক্ষমতার দ্বন্দ্ব, নির্বাহী পরিচালকের অব্যাহতি-গাজীপুর সংবাদ ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত-গাজীপুর সংবাদ  বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশন-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত একজন গ্রেফতার-গাজীপুর সংবাদ  বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশায় বিপর্যস্ত সড়ক: ঢাকা, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধে একই পরিবারের ৬ জনকে পিটিয়ে জখম, বাড়িঘর ভাঙচুর-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৬ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৬ জন আহত হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও লেবু মাঝি বাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন ১,মাসুদা বেগম (৫০),২, আলীজা বেগম (৪৫) ৩, আমেনা বেগম (২২) ৪,মোঃ শাকিল (৩০) ৫, আফজাল হোসেন (৪৫) ৬, জেসমিন বেগম (৩২)। অভিযোগ সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ আপন দুই ভাই নাহিদ, জাহিদ গং এর নেতৃত্বে ১০/১২ জন লোক লাঠিসোটা, দা-বটি দিয়ে এ হামলার ঘটনা ঘটায়। গুরুতর আহতদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, দীর্ঘ দিন ধরে লেবু মাঝি বাড়ি জজ মিয়ার দুই ছেলে নাহিদ, মোজাম্মেল গংদের মাঝে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। মালিকানা নিয়ে বিরোধ থাকা জমিতে ফসল নষ্ট করে খেলাধুলার মাঠ বানায়। এ মাঠ তৈরি করাকে কেন্দ্র করে উভয়পক্ষ তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। এতে নুরচানের স্ত্রী, ছেলে মেয়েসহ ৬জন আহত হয়। এ ব্যাপারে নূরচান মিয়া বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। আহত মাসুদা বেগম জানান,নাহিদ, জাহিদ, সিয়াম, শিহাব, মোজাম্মেল, শাওন, আ: আজিজ গংদের নেতৃত্বে প্রায় ১০/১২ জন লোক লাঠিসোটা, দা-বটি দিয়ে আমাদের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে আমাদের ঘরবাড়ি ভাঙচুর করে। আমরা দোষীদের শাস্তি চাই। অভিযুক্তদের মুঠোফোনে একাধিকবার কল করেও তাদের সংযোগ পাওয়া যায়নি।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com