1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

চট্টগ্রামে বিপিএল টি-২০ ক্রিকেট’র নিরাপত্তায় সমন্বয় সভা:সিএমপি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২০৩ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক আগামী ২৮ডিসেম্বর রোজ শনিবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ ক্রিকেট-২০২৪ উপলক্ষ্যে অনুষ্ঠিতব্য Music Fest অনুষ্ঠান এর নিরাপত্তা ব্যবস্থা ও নির্দেশনা সংক্রান্তে সমন্বয় সভা।

২৬ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার জনাব হাসিব আজিজ মহোদয়ের সভাপতিত্বে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ ক্রিকেট-২০২৪ উপলক্ষ্যে অনুষ্ঠিতব্য Music Fest অনুষ্ঠানটি সুষ্ঠু ও নির্বিঘে পরিচালনার জন্য সিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা ও নিরাপত্তা পরামর্শ/নির্দেশনা সম্পর্কে অবহিত করেন। তিনি উক্ত অনুষ্ঠান নির্বিঘ্নে পরিচালনার জন্য নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং নিরাপত্তা নির্দেশনা/পরামর্শ প্রতিপালনের জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানান। উক্ত প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আশফিকুজ্জামান আক্তার, উপ-পুলিশ কমিশনার (পরিবহন) জনাব মোহাম্মদ সালাম কবির পিপিএম-সেবা ও উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব এস এম মোস্তাইন হোসেন বিপিএম-বার মহোদয়সহ সিএমপি’র বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় নিরাপত্তা বিষয়ক বিভিন্ন দিক বিস্তারিত আলোচনা করা হয়। সভায় কমিশনার মহোদয় অনুষ্ঠানটি নিরাপদে ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সকল সংস্থাকে একযোগে আন্তরিকতার সাথে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন। উক্ত সমন্বয় সভায় সিএমপির উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও  সেনাবাহিনী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ডিজিএফআই, এনএসআই, সিভিল সার্জন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,বিসিবি, র‌্যাব-৭, জেলা প্রশাসন, পিডিবি, ভেনু ম্যানেজার এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় গৃহীত নিরাপত্তা নির্দেশনা নিরাপত্তার স্বার্থে শুধু মোবাইল ও মানিব্যাগ ছাড়া অন্য কোন বস্তু (ভ্যানিটি ব্যাগ, ব্যাগ, লাঠি, পাথর, বোতল, বক্স, ইত্যাদি) সাথে নিয়ে আসা যাবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com