1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে পৌর সভায় ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডিবাইডার, ফোরলেন সড়কসহ ২৬৬ কোটি টাকার উন্নয়ন কাজের পরিদর্শন করেছেন—এমপি মিলন-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা-গাজীপুর সংবাদ  football predictions: أفضل الطرق للاستفادة من مباراة أستراليا ضد مصر প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী  মোঃ সুমন খান-গাজীপুর সংবাদ  জামালপুরে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে হত্যা মামলা, এলাকায় তোলপাড়-গাজীপুর সংবাদ  Online vs Traditional Poker: How to Bet with Foreign Companies Without a Deposit ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক-গাজীপুর সংবাদ  জাতীয় পর্যায়ে সেরা ১০-এ এনজেড আলিম মাদ্রাসা, কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ কাপাসিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ-গাজীপুর সংবাদ 

নাটোরে ছাত্র-আন্দোলনে অংশ নেওয়া রাঙ্গা এখন ৩ হত্যা মামলার আসামি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৪১ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টরঃ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী এনায়েত করিম রাঙ্গাকে মিথ্যা তিনটি হত্যা মামলার আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী উম্মে সালমা পাপিয়া।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে শহরের হাফরাস্তা এলাকায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মামলায় গ্রেফতার এনায়েত করিম রাঙ্গা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাবেক আহ্বায়ক এবং বিএনপির কর্মী।

উম্মে সালমা পাপিয়া বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমার স্বামী ঢাকার রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। নিজের জীবন বাজি রেখে লড়াই করেছেন। সেই মানুষটিকে আজ ছাত্রলীগের এক নেতা জুলাই ও আগস্টের বিপ্লবীদের হত্যা মামলার আসামি করে তাকে আওয়ামী লীগের দুধর্ষ সন্ত্রাসী বানানো হয়েছে। তাকে জুলাই ও আগস্টের তিনটি হত্যা মামলার আসামি করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, তিনটি মিথ্যা মামলায় আমার স্বামীর নাম অন্তর্ভুক্ত করেছে তার আপন ভাতিজা, ছাত্রলীগ নেতা ফয়সাল আহম্মেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ছাত্রলীগ নেতা এবং বর্তমানে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসেবে দাবি করেন। তিনি সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহারের বন্ধু দাবি করেন। ফয়সাল আহম্মেদের বাবা ডাহিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবু জাহেদ। বাবা আওয়ামী লীগ ও ছেলে ছাত্রলীগ নেতা মিলে অবৈধ আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মাধ্যমে নানা সুযোগ-সুবিধা ভোগ করেছেন। আওয়ামী লীগের সন্ত্রাসী ছাত্রলীগের সদস্য ফয়সালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। এ সময় তিনি স্বামীর বিরুদ্ধে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানান। এ বিষয়ে অভিযুক্ত ফয়সাল আহম্মেদ বলেন, ‘আমার সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নেই। আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ আনা হয়েছে, যা সঠিক নয়। এলাকার মানুষ তার বিরুদ্ধে মামলা করেছে। এ সময় সংবাদ সম্মেলনে রাঙ্গার বোন মোছা. হালিমা খাতুন, ছবেদা বেগম ও তার সন্তানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, গত শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে নাটোর জেলার সিংড়া উপজেলার ছোট বাঁশবাড়িয়া এলাকা থেকে পুলিশ রাঙ্গাকে গ্রেফতার করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com