1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

সাদপন্থীদের কার্যক্রম বাংলাদেশে বন্ধের দাবিতে সংবাদ সন্মেলন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১২৭ টাইম ভিউ

সেলিম মাহবুব,সুনামগঞ্জ:

ছাতকে সাদপন্থীদের অপতৎপরতা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার সাধারণ মুসলিম জনতা ও সর্বস্তরের উলামাবৃন্দ। সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন জাউয়াবাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা সাইদ আহমদ, বক্তব্য রাখেন মাওলানা ফজলুর রহমান, মাওলানা আবুল কালাম।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৭ ডিসেম্বর মঙ্গলবার রাত ৩টার সময় তথাকথিত সাদপন্থীরা সরকারের পূর্ব সিদ্ধান্ত ডিঙিয়ে ইজতেমা ময়দানে পাহারারত তাবলীগের সাথী, মাঠে উপস্থিত মাদরাসা শিক্ষার্থী ও শিক্ষকদের উপর হামলা চালিয়ে ৪ জনকে হত্যা এবং শতাধিক আলেম-ওলামাকে আহত করেছে। ২০১৮ সালের ১ ডিসেম্বর এভাবেই টঙ্গী ময়দানে তাবলীগের সাথী, আলেম-ওলামা ও ছাত্রদের উপর হামলা চালিয়ে একজনকে হত্যা করেছিলো তারা। সাদপন্থীরা উগ্রবাদী, সন্ত্রাসী ও চরমপন্থী একটি বাহিনী। তারা দেশকে অস্থিতিশীল করার নীল নকশা বাস্তবায়ন করে পার্শ্ববর্তী একটি দেশকে খুশী করতে চায়। তাদের কার্যক্রমে ইসরাইলের মদদ রয়েছে বলে একটি জাতীয় দৈনিকে ইতিমধ্যে সংবাদ ও প্রকাশিত হয়েছে। সংবাদ সম্মেলনে আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা-মতাদর্শ থেকে বিচ্ছুত ও ভ্রান্ত সাদপন্থীদের সকল কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হোক। ২০১৮ সাল ও গত ১৭ ডিসেম্বরে সংগঠিত হত্যাযজ্ঞের ঘটনাকারীদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনা প্রয়োজন এবং কাকরাইল মারকাজ ও টঙ্গী ময়দান সহ সকলক্ষেত্রে তাবলীগের কার্যক্রম শুরা’ই নেজামের অধীনে পরিচালিত করার বিষয়টি নিশ্চিত করার দাবি জানানো হয়। মঙ্গলবার দুপুরে ছাতক অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস মাওলানা মোস্তফা কামাল চৌধুরী, ভুইগাও মাদরাসার মুহতামিম মাওলানা শামসুল ইসলাম, হাসনাবাদ মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল কাদির, এডভোকেট আবুল কালাম, মাওলানা দ্বীন মোহাম্মদ, মাওলানা রিয়াজ উদ্দিন, জাহিদুর রহমান, আব্দুস সালাম, রফিক মিয়া, আব্দুল্লাহ মোহাম্মদ প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com