1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বাড়িতে ঢুকে হামলা আহত ইউপি মহিলা সদস্যা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১২৭ টাইম ভিউ

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি

তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের পাটাবুকা গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বাড়িতে ঢুকে সন্ত্রাসীরা হামলা চালিয়ে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্যা মন্জুরা বেগম কে গুরুতর আহত করে।একই গ্রামের তহিদ মিয়া ( ৩৫)শাহান শাহ( ৬০)সাগর মিয়া( ২৫)লাকি বেগম।

এ ঘটনায় হামলার শিকার এক পুরুষ এক নারী সহ দুজন তাহিরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার সকাল ১০ ঘটিকায় শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের পাটাবুকা গ্রামে এ ঘটনা ঘটে।আহত ব্যাক্তিরা হলেন নূরু মিয়া ( ৬৮)তার স্ত্রী মন্জুরা বেগম ( ৫৫) এ ঘটনায় তাহিরপুর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।

সন্ত্রসী হামলায় আহত ইউপি মহিলা সদস্যা মন্জুরা বেগম বলেন, বিবাদীরা অত্যান্ত উগ্র উশৃংখল এবং দাঙ্গাবাজ, এদের ভয়ে গ্রামে কেউ কোন কথা বলতে পারেনা। এরা আমাদের জমি জমা জোর করে দখল করে নেয়।আজ আমার বাড়ির সামনে এসে অকত্য ভাষায় গালি গালাজ করলে আমার স্বামী ঘর থেকে বেড়িয়ে গেলে সন্ত্রাসীরা আমার স্বামীর উপর আক্রমণ করে। চিৎকার শুনে আমি বেড় হলে আমাকে তারা চার পাচ জন সন্ত্রাসী হত্যার উদ্যেশ্যে আক্রমণ করে এবং বিভিন্ন জায়গায় গুরূতর আঘাত করে আমার চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।আমাকে এলাকার লোকজন গুরূতর অবস্থায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে আমি এই সকল সন্ত্রাসীদের উপযোক্ত বিচার প্রার্থনা করি।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন একটি অভিযোগ এসেছে আমরা তদন্ত পূর্বক আইনানুগ ব্যাবস্থা গ্রহন করবো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com