1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

ছাতকের গোবিন্দগঞ্জ পরিজা ম্যানশনে ছাত্রদলের নতুন কার্যালয় উদ্বোধন করেন—- সাবেক এমপি মিলন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২৪১ টাইম ভিউ

সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্যও সুনামগঞ্জ জেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ছাত্রদলের সকল ইতিহাস-ঐতিহ্য বজায় রেখেই ছাত্রদল দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। ছাতকেও এর কোন ব্যতিক্রম নয়। অতীতে যেভাবে ছাত্রদল ছাতক-গোবিন্দগঞ্জ সহ সকল এলাকায় রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করেছে। গত জুলাই-আগষ্টের সরকার পতনের আন্দোলনেও রাজপথ কাঁপিয়েছে ছাত্রদল। যার ফলে ছাত্র-জনতার শেষ সংগ্রামে স্বৈরাচার হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়। আগামীতে দেশ বিরোধী সকল যড়যন্ত্রকে রুখে দিতে ছাত্রদল প্রস্তুত রয়েছে। রবিবার (১২ জানুয়ারি) বিকেলে ছাতকের গোবিন্দগঞ্জস্থ পরিজা ম্যানশনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে গোবিন্দগঞ্জে পয়েন্টে ছাত্রদল আয়োজিত বিশাল মিছিল শেষে গোবিন্দগঞ্জ গোল চত্বরে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ছাত্রদলের নতুন কার্যালয়ের উদ্বোধন করেন। এ কার্যালয়ে কলিম উদ্দিন আহমেদ মিলন সংকিপ্ত বক্তব্য রাখেন।মিছিল ও উদ্বোধনী আনুষ্ঠানে উপজেলা, পৌর, বিভিন্ন কলেজ এবং ইউনিয়ন ইউনিট ছাত্রদলের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল, শ্রমিকদল,জাসাস ও মৎস্যজীবীদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com