1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

ছাতকে এক নব্য বিএনপি নেতার সাজানো মামলায় হয়রানির শিকার হচ্ছেন স্হানীয় গ্রামবাসী-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৬৬ টাইম ভিউ

ছাতক প্রতিনিধিঃ

ছাতকে নিজ খামারের পুকুরের মাছ জাল-দড়ি দিয়ে ধরে মাছের খামার লুঠ হয়েছে বলে দক্ষিণ খুরমা ইউনিয়নের দড়ারপার গ্রামের মৃত আব্দুল খালিকের পুত্র রাকিব আহমদ আল-মামুন থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রামের প্রতিপক্ষ জিতু মিয়া (৪৫), আবুল হোসেন (৫০), আফরোজ মিয়া (৪৮), জসিম জদ্দিন (২৭), আব্দুস সালাম (৪৮), সোহেল আহমদ (৪২), রাজিব আহমদ (৩৫), লিটন মিয়া (৩৭), আব্দুল জব্বার (৩৮), জুনেদ আহমদের (৩২) বিরুদ্ধে থানায় গত ৩ জানুয়ারি এ মামলা দায়ের করেন। মামলার আসামিরা জানান, নিছক হয়রানির উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে। রাকিব আহমদ আল-মামুন এলাকার এক চিহ্নিত চাঁদাবাজ ও দখলদার। গ্রাম ও এলাকার আলকাছ মিয়া, আব্দুল জব্বার, ছইল মিয়া, চাইল মিয়াসহ মনিরজ্ঞাতি স্কুলের জায়গা দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।দড়ারপার গ্রামের নিরীহ মানুষের জায়গা জমি-দখল সহ এলাকায় বেপরোয়া ভাবে চাঁদাবাজি করে যাচ্ছে রাকিব আহমদ আল-মানুন। খেতের জমিতে পানি সেচ দিতে ও তাকে চাঁদা দিতে হয়।তাকে চাঁদা না দিলে জমিতে পানি সেচ দিতে পারতেছেনা অনেক কৃষক। গ্রামের মসজিদের টাকাও আত্মসাৎ করেছে রাকিব। তার মাছের খামারের অর্ধেক জমি সরকারি দখলীয় জমি এবং নিজ বাড়িতেও রয়েছে দখলীয় জমি। দড়ারপার গ্রামের ইছবর আলী, মাষ্টার আব্দুল আলী, ফজর আলী, মতিউর রহমান, রাজিব মিয়া, চুনু মিয়া, ছেগা পাড়া গ্রামের রজব আলী সহ লোকজন জানান, রাকিব আহমদ আল-মামুন একজন খারাপ প্রকৃতির ধান্দাবাজ লোক। তার বিরুদ্ধে ছাতক থানার মামলা নং ১৩/১১(১১) সহজমি দখল, টাকা আত্মসাৎ ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। মনিরজ্ঞাতি স্কুলের দেয়াল নির্মাণেও বাঁধা দিয়ে যাচ্ছে সে। এলাকার সকল ভালো কাজে বাঁধার সৃষ্টি করা, দলাদলি করে মামলা-মোকদ্দমার ভয়ভীতি দেখানো এবং হয়রানি মুলক মামলা দিয়ে বিভিন্ন কৌশলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করাই হচ্ছে তার পেশা। বিগত দিনে সে ছিলো আওয়ামীলীগের প্রভাবশালী নেতা। সরকার দলীয় দাপট দেখিয়ে এবং এলাকায় কিছু চামচা সৃষ্টি করে এতোদিন নির্বিদারে জমি দখল ও চাঁদাবাজি করেছে। বিগত ৫ আগষ্টের পর থেকে রাকিব আহমদ আল-মামুন এখন বিএনপি নেতা সেজে বিএনপির একজন প্রভাবশালী নেতার নাম ব্যবহার করে তার পুর্বের কার্যক্রম অব্যাহত রেখেছে। গ্রামের লোকজনের

বিরুদ্ধে সাজানো মামলা দিয়ে হয়রানি করছে বলে স্হানীয় সুত্রে জানাযায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com