1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় কোমলমতি এতিম শিশুদের মাঝে সরকারি কম্বল বিতরন:-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৬৩ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ

কনকনে শীতে কাঁপছে সারা দেশ। এতে চরম বিপাকে পড়ছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার গরিব-দুঃখী শীতার্ত মানুষ। এ সময় শীতার্তদের পাশে দাড়াতে গভীর রাতে শীতবস্ত্র (কম্বল) নিয়ে অসহায়দের দ্বারে দ্বারে ছুটছেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম।

এ বছর চাহিদার তুলনায় শীতবস্ত্রের বরাদ্দ কম কিন্তু দরিদ্র মানুষের সংখ্যা অনেক বেশি হওয়ায় প্রকৃত দুস্থদের কাছে কম্বল বিতরণ করতে ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। ব্যতিক্রমের অংশ হিসবে গভীর রাতে হঠাৎ করেই উপজেলার সদর ইউনিয়নের বেপারি পাড়া এলাকায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করতে দেখা যায় এছাড়া আজ শনিবার (১৮ জানুয়ারি) সনমানিয়া ইউনিয়নের চণ্ডালহাতা এতিমখানা মাদ্রাসায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাদ্দকৃত কম্বল হতদরিদ্র এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন মৃধা’র নেতৃত্বে বিতরণ করা হয়।

এ সময় হাফেজ মোহাম্মদ মাজেদুল ইসলাম, মুফতি আসাদুজ্জামান,হাফেজ মনিরুজ্জামান, বিশিষ্ট দলিল লেখক মোবারক হোসেন মৃধা,সনমানিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি কবির হোসেন,শফিকুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন

সূত্র জানায়, কিছুদিন ধরে নির্বাহী কর্মকর্তা নিজ উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় এতিম খানা, লিল্লাহ বোর্ডিং, হাফিজিয়া মাদ্রাসার কোমলমতি অসহায় শীতার্ত ছাত্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) করেন। দুস্থ,অসহায়, এতিম কোমলমতি ছাত্ররা শীতবস্ত্র পেয়ে আবেগে আপল্লুত হয়ে পড়েন। পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় অসহায় মানুষের মাঝে বরাদ্দকৃত এই কম্বল বিতরণ অব্যাহত থাকবে বলে জানা যায়।

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com