
গোয়াইনঘাট থেকে ফিরে এসে প্রতীবেদন/ সিলেট প্রতিনিধি::
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় লাইনম্যানদের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে উপজেলার সীমান্ত এলাকা গুলোতে লাইনম্যানদের রাম-রাজত্ব চলছে। এই লাইনম্যান নামক চাঁদাবাজরা দৈনিক লাখ লাখ টাকা বাণিজ্য করছে। এদের যন্ত্রণায় অতিষ্ট সীমান্ত এলাকার শান্তিকামী মানুষজন। বলছিলাম বিছনাকান্দি আলোচিত লাইনম্যান ও চোরাকারবারী গোলাম হোসেন উরফে লাইন গোলাম হোসেন এর কথা।
বহাল তবিয়তে রয়েছে। সে বর্তমানে বিছনাকান্দি হাদার পাড় পুলিশের অবৈধ টাকা আদায়ের লাইনের দায়িত্বে রয়েছে। বিছনাকান্দি ও রুস্তম পুর/বিট অফিসার সাথে রয়েছে লাইনম্যান ও চোরাকারবারী গোলাম হোসেন এর গভীর সখ্যতা। যার ফলে সে এই লাইনের দায়িত্ব হাতিয়ে নিয়েছে। যতো দূর জানা যায়, সাবেক যুবলীগ নেতা আলোচিত লাইনম্যান ও চোরাকারবারী গোলাম হোসেন, মাদক চোরা চালানের সাথে জড়িত। শিষ্য চোরাকারবারী গোলাম হোসেন কে গ্রেপ্তারের বদলে পুলিশ তাকে বন্ধু হিসাবে কাজ করছে। লাইনম্যান ও চোরাকারবারী গোলাম হোসেন ভারতীয় চোরাচালানকারীদের কাছ থেকে গোয়াইনঘাট থানা পুলিশের প্রতিদিন রাতে লাখ লাখ টাকা চাঁদা আদায় করে থাকে। যদি কোন চোরাকারবারী তাকে চাঁদা দিতে অপরগা প্রকাশ করে তাহলে সাথে সাথে ওই লোককে পুলিশে ধরিয়ে দেয়। তাই বাধ্য হয়ে চোরাকারবারীরা তাকে টাকা দিয়ে ছাড় পেয়ে যায়। ওপার ভারত থেকে ভারতীয় গরু, ও মহিষ, প্রতি ২০০০ টাকা চাঁদা আদায় করে গোলাম হোসেন বাহিনীর সদস্যদের কাছে।
চাঁদা না দিতে চাইলে গোলাম হোসেন বাহিনীর সদস্যদের হুমকির সম্মুখীন হতে হয়- চোরাচালান ব্যবসায়ীদের।
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দিন দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছে মাদক ও চোরাচালান বানিজ্য । দীর্ঘদিন পর আবারও সীমান্তকেন্দ্রীক চোরাচালান বৃদ্ধর সাথে বেড়েছে মাদকের সরবরাহ। প্রতিদিনই পুলিশের হাতে ধরা পড়ছে মাদক, চিনিসহ কোটি কোটি টাকার চোরাচালানের পণ্য। পুলিশের হিসেবে প্রতিদিন কোটি কোটি টাকার মালামাল আটক হলেও ধরা পড়ছেনা এর সঙ্গে জড়িত কোনো চোরাকারবারী। আর এসব চোরাচালানের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির লাইনম্যান নামে পরিচিত, চাঁদাবাজ, দরবেশ
পুলিশের অবৈধ টাকা আদায়ের লাইনের দায়িত্বে থাকা লাইনম্যান ও চোরাকারবারী গোলাম হোসেন গংরা । ক্ষেত্র বিশেষ লাইনম্যানরা পরিবর্তন হলেও বিছনাকান্দির আলোচিত লাইনম্যান ও চোরাকারবারী গোলাম হোসেনের রয়েছে বহাল তবিয়তে । সে বর্তমানে বিছনাকান্দি হাদার পাড় এলাকায় পুলিশের অবৈধ টাকা আদায়ের লাইনের দায়িত্বে রয়েছে। বিছনাকান্দি ও রুস্তম পুর বিট অফিসার রাকিব ও এএসআই তানভীরের সাথে রয়েছে লাইনম্যান গোলাম হোসেনের গভীর সখ্যতা। যার ফলে সে এই লাইনের দায়িত্ব হাতিয়ে নিয়েছে। একাধিক সুত্র জানিয়েছে, লাইনম্যান গোলাম হোসেন সে নিজেও মাদক ব্যাবসা ও চোরাচালানের সাথে জড়িত। এ ব্যাপারে গোয়াইনঘাটের লাইনম্যান গোলাম হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি স্বীকার করেছেন আর বলেন ৫ তারিখের আগে আর জমজমাট ব্যবসা ছিল, এখন পরিস্থিতি শিথিলের কারণে একটু খারাপ সময় যাচ্ছে। আমি একজন ডুঙ্গার ব্যবসায়ী এই বলে ফোন কেটে দেন।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ওসি জানান, সিলেট জেলা পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে পুলিশ তৎপর রয়েছে
Leave a Reply