1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলের এক বৃদ্ধা হরিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৮৮ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও গ্রামের সফুরা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা পার্শ্ববর্তী হরিপুর উপজেলায় সড়কে দুর্ঘটনায় নিহত হয়েছেন।শনিবার (২৫ জানুয়ারি)বিকালে হরিপুর উপজেলার কামাড়পুকুর মিলন বাজার এলাকায় পাকা রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা দুর্ঘটনার শিকার হন। নিহত সফুরা রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও গ্রামের মৃত ইসাহাক আলীর স্ত্রী। প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য মোকলেসুর রহমান বলেন, ঘটনার দিন বিকালে ওই বৃদ্ধা মিলন বাজার এলাকায় পাকা রাস্তা পার হচ্ছিল এসময় হরিপুর থেকে একটি পিকআপ ও মোটরসাইকেল পাশাপাশি রাণীশংকৈল অভিমুখে যাচ্ছিল, বৃদ্ধা পিকআপটিকে অতিক্রম করতে পারলেও পরে দ্রুতগামী মোটরসাইকেলটি এসে সজোরে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন।

এতে গুরুতর আহত হয়ে তার একটি পা ভেঙে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। সাথে সাথে তাকে হাসপাতালে নেওয়া হয়। মৃতের ছেলে সবির আলী জানান,আমার মা জন্ডিস রোগের চিকিৎসার জন্য গ্রাম্য কবিরাজকে দেখিয়ে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় সড়কে দুর্ঘটনার শিকার হয়। তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে, চিকিৎসা শুরুর আগে তিনি মারা যান। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com